রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ

news-image

মোঃ সোহাগ খন্দকার, রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগরে রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। সোমবার উপজেলার ৪ নম্বর পারইল ইউনিয়নের বিশিয়া(দক্ষিণপাড়া)গ্রামের এই ঘটনা ঘটেছে । এতে পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে, যার ক্ষয় ক্ষতি আনুমানিক প্রায় ৪ লাখ টাকা বলে জানিয়েছেন পুকুরের মালিক আলহাজ্ব বাহাদুর আলী।

ভুক্তভোগী বাহাদুর আলী জানান, প্রতিদিনের মতো গত কাল সন্ধ্যা ৭টার দিকে তিনি পুকুরে মাছকে খাবার দিয়ে বাড়ি ফিরে যান। পরদিন সকালে পুকুরে গিয়ে দেখেন, সব মাছ মরে পানির ওপর ভেসে আছে। এমন দৃশ্য দেখে তিনি হতবাক হয়ে পড়েন।

বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন ও স্থানীয় ইউপি সদস্য ঘটনাস্থলে আসেন। তাঁরা ধারণা করছেন, পুকুরের পানিতে বিষ প্রয়োগ করা হয়ে থাকতে পারে। বাহাদুর আলীরও অভিযোগ, কেউ বা কারা পরিকল্পিতভাবে বিষ ঢেলে তাঁর মাছ নিধন করেছে।

এ ঘটনায় তিনি রাণীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে কারা এ কাজ করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল বলেন, বাহাদুর আলী বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে একসঙ্গে এতগুলো মাছ মরে যাওয়ায় বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বাহাদুর আলী। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শনাক্ত ও শাস্তির দাবি জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস নদীতে অভিযান, ৬টি ঘের উচ্ছেদ ও ২৫টি রিং জাল জব্দ

চলচ্চিত্র সংগঠনের নেতৃত্ব ছাড়ছেন জয় চৌধুরী

৯৪ বছর বয়সে বিশ্বকাপজয়ী দিনো সানির মৃত্যু

আওয়ামী লীগকে সহায়তা করলে স্থায়ী বহিষ্কার

ডিসেম্বরজুড়ে মাঠে থাকার নির্দেশ বিএনপির

মেধাবীদের দেশ ও মানুষের পাশে থাকার আহ্বান মাহ্দী আমিনের

বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা চাইল সরকার

৫০ বছর পরও মানুষের হৃদয়ে অম্লান মওলানা ভাসানী

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

শিল্পাঞ্চলে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

শাহজালাল বিমানবন্দরে বসছে ২১০০ কিলোওয়াটের সোলার প্ল্যান্ট

সংকটের মুহূর্তে রান করাই আমার লক্ষ্য: লিটন