ভাটারায় স্কুলবাসে অগ্নিসংযোগ, ঢাবিতে হাতবোমা বিস্ফোরণ

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর ভাটারা এলাকায় জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) দেবাশিস রায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার পর ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা হলুদ রঙের স্কুলবাসটি দাউ দাউ করে জ্বলছে। আগুনের কালো ধোঁয়া আশপাশের এলাকায় ছড়িয়ে পড়তে দেখা যায়।

এদিকে, একই সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে কয়েক মিনিটের ব্যবধানে অন্তত ছয়টি হাতবোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সন্ধ্যা ৬টা ৪২ মিনিটের দিকে টিএসসির মেট্রোরেল-সংলগ্ন মোড়, সিনেট ভবনসহ কয়েকটি স্থানে এসব বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এ ঘটনায় শিক্ষার্থীরা দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে স্কুলবাসে অগ্নিসংযোগ এবং বিশ্ববিদ্যালয় এলাকায় বিস্ফোরণের ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য

ঢাকায় বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, নাশকতার সন্দেহ ডিএমপির

ইসরায়েলে সরকার গঠনে কঠিন চ্যালেঞ্জে আইজেনকট

সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী

নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী

প্রথম ধাপে ১,০৫০ ইউপিতে ভোটের পরিকল্পনা

পরীমণির জায়গায় অপু বিশ্বাস বা বুবলী!