আফ্রিদির এক যুগের রেকর্ড ভেঙে দিলেন রোহিত

news-image

স্পোর্টস ডেস্ক : ২০১৫ সালের ৩১ জানুয়ারি ওয়েলিংটনে তিনটি ছক্কা মারেন শহীদ আফ্রিদি। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে ছক্কার ফিফটি করেন তিনি। প্রায় এক যুগ পর দ্বিতীয় ব্যাটার হিসেবে কিউইদের বিপক্ষে ছক্কার ফিফটি করলেন রোহিত শর্মা, গড়লেন নতুন রেকর্ড।

নিউজিল্যান্ডের বিপক্ষে শনিবার সেই ওয়েলিংটনে ইতিহাস গড়লেন রোহিত। ভারতের এই ব্যাটার দলের ১৩৫ রানের লক্ষ্যে ভালো শুরু এনে দেন। ২৮ বলে ২৩ রান করেন তিনি। দুটি করে চার ও ছয় মারেন ভারতের ব্যাটিং তারকা। আর দুটি ছয়ে সাবেক অধিনায়ক ছাড়িয়ে যান পাকিস্তানের গ্রেটকে। ওয়ানডে ক্রিকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে সবচেয়ে বেশি ছক্কার মালিক হন তিনি।

নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৪ ওয়ানডে ইনিংস খেলে ৫১টি ছক্কার মালিক রোহিত। ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে ৩৫ ইনিংসে ৫০ ছক্কা মারা আফ্রিদি পড়ে গেলেন তার পেছনে। ৪৫ ছয় মেরে ওয়েস্ট ইন্ডিজ গ্রেট ক্রিস গেইল তিন নম্বরে।

তবে আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে সবচেয়ে বেশি ছক্কা মারার তালিকায় এখনও শীর্ষস্থানে বসতে পারেননি রোহিত। তার জন্য এই রেকর্ড ভাঙা অসম্ভব নয়। ৮৫টি ছক্কা মেরেছেন তিনি। আর মাত্র তিনটি ছক্কা হাঁকালে গেইলকেও (৮৭) পেছনে ফেলবেন তিনি।

পাঁচ ম্যাচ সিরিজের দুটি শেষ হলো। ভারত ম্যাচটি ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে চার রানে জিতে ২-০ তে এগিয়ে। আগামী ১০ নভেম্বর হ্যামিল্টনে হবে সিরিজের তৃতীয় ওয়ানডে। রোহিত সেই ম্যাচেই হয়তো গেইলকে পেছনে ফেলে দেবেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ ফের শুরু

অনেক কিছুই দেখলাম, একদিন সব সামনে আসবে: তানজিন তিশা

জামালপুরে ট্রাকচাপায় নিহত বেড়ে ৪, একই পরিবারের ৩ জন

তাহসিফ হত্যা মামলা : রিমান্ড শেষে কারাগারে দীপ

অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

অস্থিরতায় বিনিয়োগে পোশাকশিল্পে কোনো প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪

তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

টেস্টে প্রথম সেঞ্চুরিই ডাবল, ইতিহাস গড়লেন হৃদয়