স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫৪৮২ টাকা

news-image

অনলাইন ডেস্ক : দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা।
শনিবার (৩১ অক্টোবর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। সকাল ১০টা থেকেই সারা দেশে এই মূল্য কার্যকর হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম হলো—
২২ ক্যারেট: ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা।
২১ ক্যারেট: ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা।
১৮ ক্যারেট: ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা।
সনাতন পদ্ধতি: ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।
বাজুস জানিয়েছে, স্বর্ণালঙ্কার তৈরিতে ডিজাইন ও মানভেদে নির্ধারিত মজুরি যুক্ত হবে। পাশাপাশি বিক্রয়মূল্যের সঙ্গে প্রযোজ্য ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
অলঙ্কার পরিবর্তনের ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে ১২ শতাংশ এবং পুরোনো স্বর্ণ বিক্রির ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দেওয়ার নিয়ম বহাল থাকবে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।
এর আগে ৩০ অক্টোবর স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা কমিয়েছিল বাজুস। তখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ১৩০ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬২ বার দাম বাড়ানো হয়েছে, ৬৭ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।
অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হয়েছিল। এর মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।

 

এ জাতীয় আরও খবর

মিরপুরে দখলমুক্ত ফুটপাত, স্বস্তিতে পথচারীরা

রোববার মজুরি বোর্ড, শ্রমিকদের কাজে ফেরার আহ্বান

মৃত্যুতে নতুন রহস্য, মিলল নম্বরপ্লেটহীন বাইক

সংখ্যাগরিষ্ঠতা ছাড়াই ইসরায়েলের নির্বাচন, সরকার গঠন নিয়ে জটিলতা

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি ৮ হাজার টাকা নির্ধারণ

শিক্ষামন্ত্রীর নিজ উপজেলায় এইচএসসিতে পাসের হার মাত্র ৩৯.৯৬%

পোশাকশ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন রোববার

শতভাগ ফেল করা কলেজ একীভূত করার পরিকল্পনা সরকারের

উপনির্বাচনে বিরোধীদের জনপ্রিয়তা কমেছে: প্রতিমন্ত্রী ফরহাদ

সংবিধান সংশোধন ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন মানি না: রিজভী

তাহসিফ হত্যা: দীপের চার দিনের রিমান্ড

এইচএসসিতে ঈর্ষণীয় সাফল্য, দেশসেরা আবদুল কাদির মোল্লা কলেজ