মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি ৮ হাজার টাকা নির্ধারণ

news-image

অনলাইন ডেস্ক : মালয়েশিয়ায় কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না বলেও স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার জন্য জনপ্রতি সর্বোচ্চ ৮ হাজার টাকা দিতে হবে। এর বেশি অর্থ কোনোভাবেই পরিশোধ না করার জন্য কর্মীদের পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে দালাল বা মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে মেডিকেল পরীক্ষার প্রক্রিয়া সম্পন্ন না করার আহ্বান জানানো হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো মেডিকেল সেন্টার নির্দিষ্ট রিক্রুটিং এজেন্সির অধীনে পরিচালিত হতে পারবে না। মালয়েশিয়ায় যাওয়ার জন্য নির্বাচিত কর্মীরা অনুমোদিত যেকোনো মেডিকেল সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।
এ ছাড়া কোনো কর্মী একটি এজেন্সির কাছ থেকে মেডিকেল স্লিপ নেওয়ার পর অন্য এজেন্সির মাধ্যমে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিলে আগের এজেন্সিকে দ্রুত তাঁর মেডিকেল রিপোর্ট হস্তান্তর করতে হবে। এ ক্ষেত্রে রিপোর্ট দিতে বিলম্ব বা আপত্তি জানানোর সুযোগ নেই।
মেডিকেল সেন্টার নির্ধারিত ফির বেশি অর্থ দাবি করলে, হয়রানি করলে কিংবা অযথা সময়ক্ষেপণ করলে সংশ্লিষ্টদের মন্ত্রণালয়ে অভিযোগ জানানোর অনুরোধ করা হয়েছে। অভিযোগ পাঠানো যাবে [email protected] ঠিকানায়।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, মাইগ্রামস স্লিপ সংগ্রহের জন্য কোনো ধরনের ফি দিতে হবে না।
মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো ধরনের অনিয়ম বা অসংগতি পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নির্ধারিত নিয়ম মেনে চলতে মালয়েশিয়াগামী কর্মী, রিক্রুটিং এজেন্সি ও অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর প্রতি বিশেষ নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।

 

এ জাতীয় আরও খবর

মিরপুরে দখলমুক্ত ফুটপাত, স্বস্তিতে পথচারীরা

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫৪৮২ টাকা

রোববার মজুরি বোর্ড, শ্রমিকদের কাজে ফেরার আহ্বান

মৃত্যুতে নতুন রহস্য, মিলল নম্বরপ্লেটহীন বাইক

সংখ্যাগরিষ্ঠতা ছাড়াই ইসরায়েলের নির্বাচন, সরকার গঠন নিয়ে জটিলতা

শিক্ষামন্ত্রীর নিজ উপজেলায় এইচএসসিতে পাসের হার মাত্র ৩৯.৯৬%

পোশাকশ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন রোববার

শতভাগ ফেল করা কলেজ একীভূত করার পরিকল্পনা সরকারের

উপনির্বাচনে বিরোধীদের জনপ্রিয়তা কমেছে: প্রতিমন্ত্রী ফরহাদ

সংবিধান সংশোধন ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন মানি না: রিজভী

তাহসিফ হত্যা: দীপের চার দিনের রিমান্ড

এইচএসসিতে ঈর্ষণীয় সাফল্য, দেশসেরা আবদুল কাদির মোল্লা কলেজ