শিক্ষামন্ত্রীর নিজ উপজেলায় এইচএসসিতে পাসের হার মাত্র ৩৯.৯৬%

news-image

অনলাইন ডেস্ক : এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের নিজ উপজেলা চাঁদপুরের কচুয়ায়। এ বছর উপজেলায় এইচএসসি পরীক্ষায় পাসের হার মাত্র ৩৯ দশমিক ৯৬ শতাংশ। অন্যদিকে আলিম পরীক্ষায় পাসের হার ৬৪ দশমিক ১৩ শতাংশ। ফলাফলের এমন চিত্রে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবক ও শিক্ষানুরাগীরা।
শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, উপজেলার ৯টি কলেজ থেকে মোট ১ হাজার ৫৭৪ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে মাত্র ৬২৯ জন। জিপিএ-৫ পেয়েছে মাত্র তিনজন।
অন্যদিকে উপজেলার ১৪টি মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় অংশ নেয় ৪৬০ জন। এর মধ্যে পাস করেছে ২৯৫ জন। এ বিভাগে জিপিএ-৫ অর্জন করেছে সাতজন।
কলেজগুলোর মধ্যে সর্বোচ্চ ফলাফল করেছে উপজেলার অজয়পাড়া গ্রামের ড. মনসুর উদ্দীন মহিলা কলেজ। প্রতিষ্ঠানটি থেকে ১৭১ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১৫৬ জন। এদের মধ্যে একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
অন্যদিকে মাদ্রাসা পর্যায়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে নিশ্চিন্তপুর ডিএস ইসলামিয়া কামিল মাদ্রাসা। প্রতিষ্ঠানটি থেকে ৪৯ জন পরীক্ষায় অংশ নিয়ে ৪৭ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে দুজন।
উপজেলার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার কম হওয়ায় হতাশা প্রকাশ করেছেন অভিভাবকরা। তাঁদের অভিযোগ, অনেক কলেজে নিয়মিত ক্লাস হয় না এবং শিক্ষার্থীদের যথাযথ তদারকির অভাব রয়েছে। ফলে শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক পাঠদানের পরিবর্তে প্রাইভেট ও কোচিংনির্ভর হয়ে পড়ছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হচ্ছে।
একাধিক অভিভাবকের মতে, শিক্ষার্থীদের প্রস্তুতিতে কোথায় ঘাটতি রয়েছে এবং শ্রেণিকক্ষে পাঠদানের মান কেমন, তা খতিয়ে দেখা প্রয়োজন। শুধু বাড়িতে পড়াশোনা করলেই ভালো ফল সম্ভব নয়; শিক্ষকদের আন্তরিকতা ও নিয়মিত নজরদারিও জরুরি।
কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশ্রাফ বলেন, শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করতে না পারা, পাঠদানের মান কমে যাওয়া এবং সার্বিক তদারকির ঘাটতি ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলেছে।
তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আগামী দিনে উপজেলার শিক্ষার মান আরও অবনতি হতে পারে।

 

এ জাতীয় আরও খবর

মিরপুরে দখলমুক্ত ফুটপাত, স্বস্তিতে পথচারীরা

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫৪৮২ টাকা

রোববার মজুরি বোর্ড, শ্রমিকদের কাজে ফেরার আহ্বান

মৃত্যুতে নতুন রহস্য, মিলল নম্বরপ্লেটহীন বাইক

সংখ্যাগরিষ্ঠতা ছাড়াই ইসরায়েলের নির্বাচন, সরকার গঠন নিয়ে জটিলতা

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি ৮ হাজার টাকা নির্ধারণ

পোশাকশ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন রোববার

শতভাগ ফেল করা কলেজ একীভূত করার পরিকল্পনা সরকারের

উপনির্বাচনে বিরোধীদের জনপ্রিয়তা কমেছে: প্রতিমন্ত্রী ফরহাদ

সংবিধান সংশোধন ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন মানি না: রিজভী

তাহসিফ হত্যা: দীপের চার দিনের রিমান্ড

এইচএসসিতে ঈর্ষণীয় সাফল্য, দেশসেরা আবদুল কাদির মোল্লা কলেজ