এইচএসসিতে ঈর্ষণীয় সাফল্য, দেশসেরা আবদুল কাদির মোল্লা কলেজ

news-image

অনলাইন ডেস্ক : এইচএসসি পরীক্ষার ফলাফলে আবারও অভাবনীয় সাফল্য দেখিয়েছে নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজ। প্রকাশিত ফলাফলে ৯৯ দশমিক ৯৪ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাশাপাশি জিপিএ-৫ পেয়েছে ৫৬১ জন। প্রতিষ্ঠানটির দাবি, ধারাবাহিক সাফল্যের মাধ্যমে এবারও দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে তারা।
শনিবার (৩১ অক্টোবর) ঢাকা শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলে এ সাফল্যের চিত্র উঠে আসে। কলেজের মোট ১ হাজার ৫৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৫৫১ জন উত্তীর্ণ হয়েছে। পরীক্ষা চলাকালে অসুস্থতার কারণে একজন শিক্ষার্থী অংশ নিতে না পারায় শতভাগ পাসের লক্ষ্য পূরণ হয়নি।
বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান শাখা থেকে ১ হাজার ৫৮ জন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৩৯৪ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ১৮০ জনের সবাই পাস করেছে। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৬৯ জন। অন্যদিকে মানবিক বিভাগে ৩১১ জনের সবাই উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ অর্জন করেছে ৯৮ জন।
কলেজের শিক্ষার্থীরা জানায়, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান, নিয়মিত পাঠদান এবং অভিভাবকদের সহযোগিতা ভালো ফলাফলের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ধারাবাহিক এ সাফল্যে তারা আনন্দিত ও গর্বিত।
কলেজের অধ্যক্ষ হেরেম উল্লাহ আহসান বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য নিয়মিত ক্লাসের পাশাপাশি বিশেষ ক্লাস, বাড়ি পরিদর্শন, টিউটোরিয়াল, মাসিক পরীক্ষা এবং গাইড শিক্ষকের মাধ্যমে নিয়মিত তদারকি করা হয়েছে। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লার সরাসরি নির্দেশনায় শিক্ষক ও সংশ্লিষ্ট সবাই সম্মিলিতভাবে কাজ করেছেন। তবে একজন শিক্ষার্থী অসুস্থতার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারায় শতভাগ পাসের অর্জন সম্ভব হয়নি।
কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি আবদুল কাদির মোল্লা এ সাফল্যে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, এ অর্জন শুধু কলেজের নয়, পুরো নরসিংদীবাসীর। সাফল্যের পেছনে অবদান রাখা সবাইকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান তিনি।
উল্লেখ্য, ২০০৬ সালে প্রতিষ্ঠিত আবদুল কাদির মোল্লা সিটি কলেজ শুরু থেকেই ধারাবাহিক ভালো ফলাফল করে আসছে। ২০০৯ সালে ঢাকা শিক্ষা বোর্ডে পঞ্চম এবং জাতীয় পর্যায়ে ষষ্ঠ স্থান অর্জন করে প্রতিষ্ঠানটি। ২০১২, ২০১৩ ও ২০১৪ সালে ঢাকা বোর্ডসহ জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জনের কৃতিত্ব দেখায় কলেজটি।
পরবর্তী সময়ে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সেরা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ বন্ধ হলেও ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে ভালো ফলাফল ধরে রাখার দাবি করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। এবারের ফলাফল সেই সাফল্যের ধারাকে আরও সমৃদ্ধ করেছে।

 

এ জাতীয় আরও খবর

মিরপুরে দখলমুক্ত ফুটপাত, স্বস্তিতে পথচারীরা

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫৪৮২ টাকা

রোববার মজুরি বোর্ড, শ্রমিকদের কাজে ফেরার আহ্বান

মৃত্যুতে নতুন রহস্য, মিলল নম্বরপ্লেটহীন বাইক

সংখ্যাগরিষ্ঠতা ছাড়াই ইসরায়েলের নির্বাচন, সরকার গঠন নিয়ে জটিলতা

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি ৮ হাজার টাকা নির্ধারণ

শিক্ষামন্ত্রীর নিজ উপজেলায় এইচএসসিতে পাসের হার মাত্র ৩৯.৯৬%

পোশাকশ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন রোববার

শতভাগ ফেল করা কলেজ একীভূত করার পরিকল্পনা সরকারের

উপনির্বাচনে বিরোধীদের জনপ্রিয়তা কমেছে: প্রতিমন্ত্রী ফরহাদ

সংবিধান সংশোধন ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন মানি না: রিজভী

তাহসিফ হত্যা: দীপের চার দিনের রিমান্ড