সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্দী আমিনের শোক
অনলাইন ডেস্ক : সাংবাদিক তারিকুল ইসলামের মা দিলারা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। শনিবার (১৭ অক্টোবর) এক শোকবার্তায় তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
দিলারা বেগম শনিবার সকাল পৌনে ৯টার দিকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন।
শোকবার্তায় মাহ্দী আমিন বলেন, দিলারা বেগমের মৃত্যুতে তাঁরা গভীরভাবে শোকাহত। তিনি একজন ধর্মপরায়ণ, স্নেহশীল ও পরোপকারী নারী হিসেবে সমাজে শ্রদ্ধার পাত্র ছিলেন।
মাহ্দী আমিন মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাঁর জন্য জান্নাতুল ফেরদাউস প্রার্থনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য কামনা করেন তিনি।
শোকবার্তায় তিনি মরহুমার পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতিও আন্তরিক সমবেদনা জানান।
উল্লেখ্য, তারিকুল ইসলাম প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র দপ্তরের মিডিয়া কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দৈনিক যুগান্তর পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত চিফ রিপোর্টার। এ ছাড়া বিএনপির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র টিমেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।











