,

কুড়িগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫, একই পরিবারের ৪ জন

news-image

অনলাইন ডেস্ক : কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ধানবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন। তাদের মধ্যে দুই শিশুও রয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধানবোঝাই ট্রাকটি রৌমারী থেকে আশুগঞ্জের দিকে যাচ্ছিল। অন্যদিকে, ময়মনসিংহ থেকে রৌমারীতে ফেরার পথে কয়েকজন যাত্রী একটি অটোরিকশা ভাড়া করে যাত্রা করছিলেন। শিবেরডাঙ্গী এলাকায় পৌঁছালে ট্রাকটির সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে রয়েছেন রৌমারীর চতলাকান্দা এলাকার শহিদুল ইসলামের ছেলে রিশাদ (১২), মেয়ে তুবা (৭) ও স্ত্রী লিপি (৩২)। এ ছাড়া কর্তিমারী এলাকার বাদলের স্ত্রী শরীফা (৪৬) নিহত হয়েছেন। লিপি ও শরীফা আপন বোন। দুর্ঘটনায় নিহত পঞ্চম ব্যক্তি অটোরিকশাচালক। তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন বলে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও রৌমারী থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালান। এ সময় রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবিরও ঘটনাস্থল পরিদর্শন করেন।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবির জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। নিহত অটোরিকশাচালকের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর