,

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

news-image

অনলাইন ডেস্ক : ভাত রান্নার সময় পানির পরিমাণ একটু বেশি হয়ে গেলে অনেক সময় ভাত অতিরিক্ত নরম বা চিটচিটে হয়ে যায়। তবে এমন ভাত ফেলে দেওয়ার প্রয়োজন নেই। কয়েকটি সহজ কৌশলে অতিরিক্ত আর্দ্রতা কমিয়ে ভাত কিছুটা ঝরঝরে করা যায়।
পাউরুটি ব্যবহার করুন
ভাতের অতিরিক্ত পানি বা ফ্যান ঝরিয়ে পাতিলটি কম আঁচে বসান। এরপর ভাতের ওপর এক বা দুই টুকরা পাউরুটি রেখে ঢাকনা দিয়ে ২ থেকে ৪ মিনিট রাখুন। চুলা বন্ধ করে আরও ৫ মিনিট অপেক্ষা করুন। পাউরুটি অতিরিক্ত আর্দ্রতা শুষে নিতে সাহায্য করবে।
বড় পাত্রে ছড়িয়ে দিন
ভাত বেশি সিদ্ধ হয়ে গেলে দ্রুত চুলা বন্ধ করে একটি বড় ট্রে বা থালায় পাতলা করে ছড়িয়ে দিন। এতে জমে থাকা গরম বাষ্প বের হয়ে যাবে। চাইলে কয়েক মিনিট পাখার নিচেও রাখা যেতে পারে।
ওভেনে শুকিয়ে নিন
মাইক্রোওভেন বা ওভেন থাকলে ভাত একটি বেকিং ট্রেতে পাতলা করে ছড়িয়ে ৩০০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় ৫ থেকে ১০ মিনিট গরম করা যায়। তবে ভাত যাতে অতিরিক্ত শুকিয়ে না যায়, সেজন্য কিছুক্ষণ পরপর দেখে নেওয়া প্রয়োজন।
ফ্রিজেও রাখতে পারেন
অতিরিক্ত সিদ্ধ ভাত বড় পাত্রে ছড়িয়ে ৩০ মিনিট থেকে এক ঘণ্টা ফ্রিজে রাখলে ভাত ঠান্ডা হয়ে কিছুটা শক্ত হবে। পরে মাঝারি আঁচে হালকা গরম করলে দানাগুলো তুলনামূলক আলাদা হতে পারে।
ভবিষ্যতে যেসব বিষয় খেয়াল রাখবেন
চালের ধরন অনুযায়ী পানির পরিমাণ ঠিক রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। রান্নার সময় বারবার ঢাকনা খোলা এড়িয়ে চলুন। পানি শুকিয়ে গেলে কম আঁচে কিছুক্ষণ দমে রাখুন। রান্না শেষে ভাত আলতো করে নেড়ে দিলে অতিরিক্ত বাষ্প বের হয়ে যায় এবং চিটচিটে হওয়ার প্রবণতাও কমে।

 

এ জাতীয় আরও খবর

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

গাফিলতির ঘাটতি পূরণে সাধারণভাবে মামলা রিমান্ড নয়: হাইকোর্ট

বিয়ের বিষয়ে কেয়া পায়েল: হুট করেই হতে পারে

সোনার দাম কমেছে, আজ ভরিতে বিক্রি হচ্ছে যত টাকায়