শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী রামিসার পরিবারকে সান্ত্বনা দিলেন

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার আক্তারের পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি রামিসার মা, বাবা ও বোনকে সান্ত্বনা দেন। বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয় থেকে রওনা হয়ে তিনি ঢাকার পল্লবীর রামিসার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, রাত সোয়া ৯ টায় মন্ত্রিসভার বৈঠক শেষ হয়। এরপর প্রধানমন্ত্রী রামিসার বাসার উদ্দেশ্যে রওনা হন এবং ৯ টা ৫০ মিনিটে পৌঁছান।

রামিসার পরিবার মিরপুর-১১ নম্বর সেকশনের বি ব্লকের ৭ নম্বর সড়কের ৩৯ নম্বর বাড়ির তিনতলার উত্তর পাশের ফ্ল্যাটে গত ১৭ বছর ধরে বসবাস করছে। বাবা আবদুল হান্নান মোল্লা একটি রিক্রুটিং এজেন্সিতে চাকরি করেন। মা পারভীন আক্তার। বড় বোন রাইসা আক্তার স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ে।

প্রধানমন্ত্রী রামিসার পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে তাদের কান্নায় ভেঙ্গে পড়া দৃশ্য দেখেন এবং তাদের স্বান্ত্বনা দেন। তিনি হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাসও দেন। সাক্ষাৎকালে সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

গত মঙ্গলবার, দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসাকে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা নৃশংসভাবে হত্যা করে। পুলিশ সোহেলকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দ্রুত নিশ্চিত করা হবে। পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার সকালে রামিসা বাসা থেকে বের হওয়ার পর সোহেল রানা তাকে নিজের কক্ষে ডেকে নিয়ে যায়। পরে তাকে হত্যা করা হয় এবং মস্তকবিহীন মরদেহ খাটের নিচ থেকে উদ্ধার করা হয়। বাথরুমে রাখা একটি বালতির মধ্যে তার বিচ্ছিন্ন মাথা পাওয়া যায়।

স্থানীয়রা অভিযুক্তের স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করলেও সোহেল জানালার গ্রিল কেটে পালায়। পরে সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার তিনি ঢাকার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

শুভেন্দু: অনুপ্রবেশকারীদের আদালতের আগে সীমান্তে ফেরত পাঠানো হবে

রামিসা হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ছাত্রদলের

বাংলাদেশি পাসপোর্টে আবার ‘ইসরায়েল ব্যতীত’ যুক্ত হচ্ছে

গণস্বাস্থ্য ১০০ টাকায় অ্যাম্বুলেন্স চালু করলো

গাজীপুরে তিন কারখানায় শ্রমিক বিক্ষোভ, পুলিশ ছত্রভঙ্গ করেছে

খালেদাকে দেওয়া ‘কালো মানিক’ এবার বিক্রয়ের পথে

বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রদল নেতা বহিষ্কার

ঈদে ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা সচল রাখার নির্দেশ

ঈদুল আজহায় মেট্রোরেলের বিশেষ সময়সূচি

৬ জেলায় রাতের ঝড়ের সতর্কতা

ঈদের আগে ২০ দিনে রেমিট্যান্স ৩২ হাজার কোটি টাকা

রামিসাসহ সকল হত্যার বিচারের দাবিতে মশাল মিছিল