শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়েতে প্রবেশ ও লিভ পারমিট নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা

news-image

উপসাগরীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে Kuwait-এ যেতে সমস্যায় পড়া বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে Embassy of Bangladesh in Kuwait

বুধবার দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুয়েত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যেসব প্রবাসী বৈধ সিভিল আইডি থাকা সত্ত্বেও ছয় মাসের বেশি সময় দেশের বাইরে অবস্থান করছেন এবং ফিরতে পারছেন না, তাদের জন্য বিশেষ সুবিধা চালু করা হয়েছে। এদের জন্য তিন মাস মেয়াদী ইলেকট্রনিক লিভ পারমিট দেওয়া হবে, যা গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে কার্যকর রয়েছে। এর মাধ্যমে সিভিল আইডির মেয়াদ শেষ হয়ে যাওয়ার ঝুঁকি কমবে।

এ জন্য কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের ডিজিটাল সিস্টেমে প্রয়োজনীয় সমন্বয় করেছে বলেও উল্লেখ করা হয়।

অন্যদিকে, বিভিন্ন ধরনের এন্ট্রি ভিসাধারী—যেমন বেসরকারি চাকরি, গৃহকর্মী বা পারিবারিক ভিসায় যারা এখনো কুয়েতে প্রবেশ করতে পারেননি, তাদের ভিসার মেয়াদ বাড়ানো হবে না বলে জানানো হয়েছে।

এ ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগকর্তা বা আবেদনকারীকে নতুন করে নিয়ম মেনে ভিসার জন্য আবেদন করতে হবে। কুয়েতে নতুন করে ভিসা ইস্যু শুরু হলে এই প্রক্রিয়া কার্যকর হবে বলে দূতাবাস জানিয়েছে।