রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চমক রেখে পাকিস্তান সিরিজের স্কোয়াড ঘোষণা শ্রীলঙ্কার

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করে নিতে পরস্পরের বিপক্ষে একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। আর আসন্ন এই সিরিজকে সামনে রেখে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। ঘোষিত এই স্কোয়াডে অধিনায়কের ভূমিকায় আছেন অলরাউন্ডার দাসুন শানাকা।

ঘোষণাকৃত এই স্কোয়াডে বেশ চমক রেখেছে শ্রীলঙ্কা। বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে না থাকা কয়েকজন ক্রিকেটারকে রাখা হয়েছে পাকিস্তান সিরিজের দলে। দুদলের মধ্যকার সিরিজ শুরু হচ্ছে চলতি মাসের ৭ তারিখে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৮ ও ১১ জানুয়ারি। সবগুলো ম্যাচই হবে ডাম্বুল্লায়।

পাকিস্তান সিরিজের দল শ্রীলঙ্কার স্কোয়াড:

দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কামিল মিশারা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, ধনাঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, জানিত লিয়ানাগে, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, মহিশ থিকশানা, দুশান হেমন্ত, ত্রাভিন ম্যাথু, দুশমন্ত চামিরা, মাথিশা পাথিরানা, নুয়ান থুসারা ও ঈশান মালিঙ্গা।

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল