নাইজেরিয়ায় যুক্তরাষ্ট্রের ‘শক্তিশালী’ হামলা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় জঙ্গিগোষ্ঠী আইএসকে লক্ষ্য করে শক্তিশালী ও প্রাণনাশক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সামাজিকমাধ্যম ট্রুথে এক পোস্টে এ তথ্য জানিয়েছে।

তিনি বলেছেন, ‘সন্ত্রাসী ময়লাদের’ বিরুদ্ধে হামলা চালানো হয়েছে। যারা বিশেষ করে খ্রিষ্টানদের টার্গেট করে হত্যা করছে।

মার্কিন সেনারা একাধিক নির্ভূল হামলা চালিয়েছে বলেও পোস্টে উল্লেখ করেছেন তিনি। তবে হামলায় ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

গত নভেম্বরে নিজ দেশের সেনাবাহিনীকে নাইজেরিয়ায় হামলা চালানোর প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। তিনি বলেছিলেন, আইএস জঙ্গিদের হামলার মাধ্যমে ঠেকাতে হবে।

ট্রাম্প তার পোস্টে বলেছেন, “আমার নেতৃত্বে, আমাদের দেশ সন্ত্রাসবাদকে সফল হতে দেবে না।”

যুক্তরাষ্ট্র বেশ কিছুদিন ধরেই অভিযোগ করছে নাইজেরিয়া খ্রিষ্টানদের বিরুদ্ধে গণহত্যা চালানো হচ্ছে। এ নিয়ে দেশটির অতি ডানপন্থিদের মধ্যেও আলোচনা হচ্ছিল।

তবে পর্যবেক্ষক সংস্থাগুলো বলেছে, তারা এমন কোনো প্রমাণ পায়নি যেখানে আইএস সন্ত্রাসীরা মুসলিমদের চেয়ে খ্রিস্টানদের বেশি হত্যা করছে।

আফ্রিকার অন্যতম শক্তিশালী দেশটি কার্যত মুসলিম ও খ্রিস্টানদের দ্বারা দুই ভাগে বিভক্ত।

ট্রাম্প যখন নাইজেরিয়ায় হামলার হুমকি দিচ্ছিলেন তখন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনিবুর প্রশাসন জানিয়েছিল, আইএস বা সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে যে কোনো ধরনের হামলা নাইজেরিয়া ও যুক্তরাষ্ট্রের সমন্বয়ে হওয়া উচিত।

ড্যানিয়েল বাওয়ালা নামে নাইজেরিয়ার প্রেসিডেন্টের এক উপদেষ্টা বলেছিলেন, আইএসের তৎপরতা বন্ধে যুক্তরাষ্ট্রের অভিযানকে তারা স্বাগত জানাবেন, তবে মনে রাখতে হবে নাইজেরিয়া একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার