সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গণপরিবহনের কালো ধোঁয়ায় চরম অস্বস্তীতে ঢাকাবাসী,ব্যবস্থা নেয়া হচ্ছে না

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গণপরিবহনগুলোর শৃঙ্খলা ফেরাতে বিগত সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহণ করা হলেও তা আদৌ বাস্তবায়ন হয়নি। ফলে যেভাবে ইচ্ছে সেভাবেই চলছে গণপরিবহনগুলো। বিশেষ করে ফিটনেসবিহীন লক্কড়-ঝক্কড় হাজার হাজার বাস চলছে ঢাকার সড়কে। এসব বাস থেকে যখন তখন কালো ধোঁয়া নির্গত হচ্ছে। এতে ঢাকার আকাশ-বাতাস দূষিত হয়ে পরিবেশ নষ্ট হচ্ছে। এ কালো ধোঁয়ায় চরম অস্বস্তীতে রয়েছে ঢাকাবাসী। এ বিষয়ে কোন ধরনের ব্যবস্থা নিচ্ছে না বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ)।

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকার বায়ুদূষণের যে কয়েকটি উৎস রয়েছে তার অন্যতম ফিটনেসবিহীন যানবাহন। মূলত ঢাকার বায়ুদূষণের ১০ দশমিক ৪ শতাংশের উৎস যানবাহন। আর ঢাকার ৮৪ শতাংশ বাস-মিনিবাস নির্ধারিত মাত্রার চেয়ে অধিক পরিমাণে কালো ধোঁয়া নির্গত হচ্ছে। ৬৯ শতাংশ ট্রাক ও ৫৮ দশমিক ৮ শতাংশ হালকা যানবাহন নির্ধারিত মাত্রার চেয়ে বেশি দূষণ করছে। এসব যানবাহনের বেশিরভাগ ইঞ্জিনের বয়স ২৫-৩০ বছর। প্রতিদিন হাজার হাজার ফিটনেসবিহীন বাস-মিনিবাস-ট্রাক থেকে কালো ধোঁয়া বের হওয়ায় নানা রোগে আক্রান্ত হচ্ছে নগরবাসী। বিশেষ করে শিশু, গর্ভবতী নারী, বয়স্ক মানুষ ও শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছে অনেকে। বছরের পর বছর এসব ফিটনেসবিহীন গাড়ি চলছে ঢাকায়। অথচ এ বিষয়ে কার্যকর কোন ধরনের ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না।

বিআরটিএ সূত্রে জানা গেছে, সড়কে চলতে হলে গাড়ির রেজিস্ট্রেশন, ফিটনেস, রুট পারমিট ও ট্যাক্সের বৈধ সনদ থাকতে হয়। কিন্তু অধিকাংশ যানবহনে তা নেই। সারাদেশে বিআরটিএ নিবন্ধিত ২০ শ্রেণির প্রায় ৬৩ লাখ ৪৪ হাজার যানবাহন রয়েছে। এগুলোর মধ্যে প্রায় ৬ লাখ ৬৫ হাজার গাড়িরই রেজিস্ট্রেশন এবং হালনাগাদ ফিটনেস সার্টিফিকেট, রুট পারমিট ও ট্যাক্স টোকেন নেই। সে হিসাবে প্রতিনিয়ত সড়কে চলা অধিকাংশ গাড়ি অবৈধ। আর এসব অবৈধ গাড়ির বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাঝে মধ্যে দায়সারা অভিযান পরিচালনা করে জরিমানা করলেও তা নিয়ন্ত্রণ করতে পারছে না। এদিকে, ঢাকা ও এর বাইরের সব সার্কেলেই ২৫ এবং ৩০ বছরের পুরোনো ৭৩ হাজার ৫৭টি মোটরযান চলাচল করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ২০ বছরের পুরোনো মোট বাস ও মিনিবাসের সংখ্যা ৩৫ হাজার ৭৮২টি। এর মধ্যে ঢাকায় রয়েছে ৮ হাজার ১৩২টি এবং মিনিবাস ৬ হাজার ৪৭৮টি। ২৫-৩০ বছরের পুরোনো মোট ট্রাক, কাভার্ডভ্যান ও ট্যাংকার আছে ৩৭ হাজার ২৫৭টি। এর মধ্যে ঢাকায় ট্রাক রয়েছে ৫ হাজার ৯৫৮টি, কাভার্ডভ্যান ১৪৯টি ও ট্যাংকার ২৮২টি।

এভাবে ফিটনেসবিহীন যানবাহন সংখ্যা বাড়ছে। আর এসব যানবাহন থেকে কালো ধোঁয়া নির্গত হয়ে অস্বস্তীতে ফেলছে নগরবাসীকে। দ্রুত এসব যানবাহন জব্দ করার দাবি জানিয়েছেন সচেতন নগররিকরা। সাব্বির নামে এক বাসযাত্রী বলেন, প্রতিদিন সড়কে চলতে গিয়ে কালো ধোঁয়া কারণে চরম বিপাকে পড়তে হচ্ছে । এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষতে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে তিনি বলেন, এভাবে চলতে থাকলে সড়কে চলাচল করা দূরহ হয়ে পড়বে। এছাড়া, আমাদের নানা রোগে আক্রান্তের আশঙ্কাও রয়েছে।

জানা গেছে, ব্যক্তিগত গাড়ি ছাড়া সব বাণিজ্যিক গাড়ির ফিটনেস সনদের মেয়াদ এক বছর। শুধু প্রাইভেটকার ও জিপসহ ব্যক্তিগত গাড়ির ফিটনেসের মেয়াদ দুই বছর। যে কোনো গাড়ির ফিটনেস দেওয়ার ক্ষেত্রে ৫৯টি বিষয় দেখা হয়। সেগুলো হলো :গাড়ির পরিচয়, ইঞ্জিনের পাওয়ার ইউনিট, চালকের সিটের অবস্থা, বডির নিরাপত্তা, জানালার নিরাপত্তা ও অবস্থা, ইঞ্জিনের সক্ষমতা, ধোঁয়া নির্গমন, চাকা ও হুড, আকার এবং টায়ারের ধরন, টায়ারের অবস্থা, বাম্পার বার, অতিরিক্ত চাকা বহন, গাড়ি নকশা অনুযায়ী ট্রেলার কাপলিং, চাকার অবস্থা, ড্রাইভারের অবস্থান এবং পদক্ষেপ, প্রবেশের দরজা বা ফ্ল্যাপ, লাগেজ বগিসহ বডির বাইরের অংশ, বাসের অভ্যন্তর ও যাত্রী আসন, প্রবেশ ও প্রস্থান ধরন এবং প্ল্যাটফর্ম, লুকিং গ্লাসের অবস্থা, সামনের নির্দেশনা, অন্য স্বচ্ছ উপকরণ, চালককে বাতাস থেকে রক্ষা, উইন্ডস্ক্রিন ওয়াশার, স্পিডোমিটার এবং স্পিড গভর্নর, শ্রবণযোগ্য সতর্কতা, চালকের নিয়ন্ত্রণ, টেকোগ্রাফ, স্টিয়ারিং হুইল, স্টিয়ারিং কলাম, চাপ বা ভ্যাকুয়াম সতর্কতা। তাছাড়া বিল্ড আপ চাপ বা ভ্যাকুয়াম, হাতের নিয়ন্ত্রণে যন্ত্রাংশ ঠিক রাখা, হ্যান্ড লিভার যান্ত্রিক ব্রেকিং সিস্টেম নিয়ন্ত্রণ করে, পায়ের ব্রেক ঠিক রাখা, ব্রেক ঠিকমতো কাজ করে কি না, যানবাহনের ব্রেক হাত দ্বারা নিয়ন্ত্রণ করা, হ্যান্ড লিভার যান্ত্রিক ব্রেকিং সিস্টেম নিয়ন্ত্রণ করে, পায়ের ব্রেক ঠিক রাখা, ব্রেক ঠিকমতো কাজ করে কি না, চ্যাসিসের অবস্থা, বৈদ্যুতিক তার এবং সরঞ্জাম, ইঞ্জিন ও ট্রান্সমিশন মাউন্টিং, তেল ও বর্জ্য ফুটা, জ্বালানি ট্যাংক ও সিস্টেম, নিষ্কাশন ও বর্জ্য সিস্টেম, সাসপেনশন লিঙ্কেজ ও পিভট, বসন্ত ইউনিট, স্টিয়ারিং লিঙ্কেজ, স্টিয়ারিং, পাওয়ার স্টিয়ারিং, ট্রান্সমিশন শিফট, অতিরিক্ত ব্রেক, ব্রেক অ্যাকুয়েটর, সামনের লাইট, পেছনের বাতি, বাধ্যতামূলক প্রতিফলক, দিক নির্দেশক, হেড ল্যাম্প, বাতি বন্ধকরণ ও ট্যাক্সি মিটার ইত্যাদি। এসব বিষয় পুরোপুরি যাচাই করলে সারাদেশের প্রায় ৯০ শতাংশ গাড়ি ফিটনেস সার্টিফিকেট পাবে না বলে বিআরটিএর এক কর্মকর্তা জানিয়েছেন। তবে ন্যূনতম বিষয়গুলো অবশ্যই দেখা হয় বলে জানান সংশ্লিষ্টরা। স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. হুমায়ুন কবির বলেন, ঢাকার সড়কে চলাচল করা অধিকাংশ যানবাহন অনেক দিন আগের। ফলে সেগুলো থেকে বায়ুদূষণ হচ্ছে নিয়মিত। কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, পিএন-২.৫, পিএন-১০ যেগুলো পরিবেশ দূষিত করে। এসব যানবাহনের বিরুদ্ধে জরুরি ব্যবস্থা না নিলে পরিবেশের আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। বিআরটি সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোঃ নুরুল হোসেন বলেন, মেয়াদোত্তীর্ণ গাড়ির বিষয়ে অভিযান চলমান রয়েছে। তবে পুরোনো মেয়াদোত্তীর্ণ গাড়ি ডাম্পিং করা ছাড়া আর কোনো উপায় নেই। আমরা ইতিমধ্যে ডাম্পিং কাজ শুরু করছি। আশাকরি শিগগিরই এসব ফিটনেসবিহীন যানবাহন নিয়ন্ত্রণে চলে আসবে।

এ জাতীয় আরও খবর

সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন ৩ কর্মকর্তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠনের কার্যক্রম শুরু করা হবে

সীমান্তে পাথরভর্তি ভারতীয় ট্রাকে মিলল ৫,৯৩৫ বোতল নেশার সিরাপ

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন পার্টির শীর্ষ নেতারা

আমেরিকাও তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি মন্ত্রী

১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা

হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু

ঢাকায় হাইকমিশনার হিসেবে বিজেপি নেতাকে নিয়োগ দিচ্ছে দিল্লি

তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফ’র সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে সরকারি জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৩০