,

লালন মাজারে মাদকমুক্ত উদ্যোগ আছে কি?

news-image
নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা জাতীয় সংসদে জানতে চেয়েছেন, কুষ্টিয়ার লালন শাহের আখড়াবাড়ি এলাকা কি মাদকমুক্ত করা হবে কি না। সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত এক সম্পূরক প্রশ্নে এই বিষয় উত্থাপন করেন। বৈঠকের সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

তিনি বলেন, “কুষ্টিয়া দেশের সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত। লালন শাহের মাজারে জন্ম ও মৃত্যুবার্ষিকীতে প্রশাসনের পাহারার মধ্যে যে তিন-ছয় দিনের অনুষ্ঠান হয়, সেখানে অনৈতিক কর্মকাণ্ড হয়। মন্ত্রী মহোদয় কি এসব বন্ধ করার কোনো উদ্যোগ নেবেন?”

জবাবে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, সরকার শুধু লালন মাজার নয়, পুরো দেশকে মাদকমুক্ত করার লক্ষ্যে কাজ করছে। প্রধানমন্ত্রী নেতৃত্বে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, সমাজের অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে একটি সমাজকে মাদকমুক্ত করা সম্ভব।

মন্ত্রী উল্লেখ করেন, গত ১৮ বছরে দেশে মাদকের বিস্তার হয়েছে এবং মাদক ব্যবসা, অপসংস্কৃতি ও জীবনবিমুখ সংস্কৃতি জাতির চেতনাকে ক্ষতিগ্রস্ত করেছে। তিনি বলেন, সরকার ‘নতুন বাংলাদেশ’ গড়ার লক্ষ্য নিয়ে তরুণ সমাজকে অর্থনৈতিক উন্নয়ন ও সাংস্কৃতিক মূল্যবোধের মাধ্যমে অন্ধকার যুগ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করছে।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর