সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে উচ্চাভিলাষী বাজেট থেকে সরে আসলো ঢাকা দক্ষিণ সিটি

news-image

নিজস্ব প্রতিবেদক : অবশেষে উচ্চাভিলাষী বাজেট ঘোষণা থেকে সরে এসেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৩৮৪১ কোটি ৩৮ লাখ টাকার বাজেট ঘোষণার মাধ্যেমে লোক দেখানো এ বাজেট থেকে সরে এসে বাস্তবসম্মত বাজেটে ফিরে এসেছে প্রতিষ্ঠানটি।

বুধবার (৬ আগস্ট) নগর ভবনে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির প্রশাসক মো. শাহজাহান মিয়া এই বাজেট ঘোষণা করেন। মূলত বছরের পর বছর মোটা অংকের লোক দেখানো বাজেট ঘোষণা করে আসছিল দক্ষিণ সিটি। কিন্তু কোন বছরই পুরো বাজেট বাস্তবায়ন করতে পারেনি প্রতিষ্ঠানটি। যার সর্বশেষ উদাহরণ ২০২৪-২৫ অর্থবছরে ৬ হাজার ৭৬০ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা করেন তৎকালীন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বিগত বছরের বাজেটগুলোকে লোক দেখানো বাজেট বলে ইতিমধ্যে আখ্যায়িত করেছেন বিশ্লেষকরা।
দক্ষিণ সিটির গত কয়েক বছরের বাজেট বিশ্লেষণ করে দেখা যায়, ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ছিল ৬ হাজার ৭৫১ কোটি টাকা। তবে প্রকৃত খরচ হয় মাত্র ২ হাজার ৫৪১ কোটি ৮৬ লাখ টাকা, যা মোট বাজেটের ৩৮ দশমিক ৫০ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরের বাজেট ছিল ৬ হাজার ৭৪১ কোটি ২৮ লাখ টাকার। খরচ হয় মাত্র ১ হাজার ৯৯৭ কোটি টাকা, যা বাজেটের এক-তৃতীয়াংশের কম। একইভাবে ২০২১-২২ অর্থবছরে বাজেট ঘোষণা করা হয় ৬ হাজার ৭৩১ কোটি ৫২ লাখ টাকা। এর মধ্যে খরচ হয় মাত্র ১ হাজার ৯২৩ কোটি টাকা। ২০২০-২১ অর্থবছরে ৬ হাজার ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বাজেট ঘোষণা করে ডিএসসিসি। খরচ ছিল ১ হাজার ৭৭৬ কোটি টাকা। ২০১৯-২০ অর্থ বছরের জন্য ৩ হাজার ৬শ‘ ৩১ কোটি ৪০ লাখ টাকার বাজেট ঘোষণা করে দক্ষিণ সিটি। পরে সংশোধিত বাজেট দাঁড়ায় প্রায় আড়াই হাজার কোটি টাকা। কিন্তু তাও পুরোপুরিভাবে বাস্তবায়ন হয়নি। ২০১৮-১৯ অর্থবছরে সরকারি ও দাতাসংস্থার অনুদান নির্ভর ৩ হাজার ৫৯৮ কোটি ৭৫ লাখ টাকা বাজেট ঘোষণা করা হয়েছিল। এরমধ্যে এক হাজার ৯০২ কোটি ৯৫ লাখ টাকার বাজেট বাস্তবায়ন করা হয়েছে। ২০১৭-১৮ অর্থবছরের জন্য ২০১৪ কোটি ৩১ লাখ টাকার বাজেট ঘোঘণা করা হয়েছিল। কিন্তু পুরো বাজেট বাস্তবায়ন করতে পারেনি কর্তৃপক্ষ। এছাড়া, ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৩ হাজার ১৮৩ কোটি ৬৫ লাখ টাকা বাজেট ঘোষণা করে ডিএসসিসি। এভাবে বিগত বছরে মোটা অংকের বাজেট ঘোষণা দিয়েও কোন বাজেটই পুরোপুরিভাবে বাস্তবায়ন করতে পারেনি প্রতিষ্ঠানটি।
জানা যায়, প্রতি বছর বাজেট তৈরির সময় সংস্থাটি বাস্তবায়ন সক্ষমতা বিবেচনা করে চাহিদা দেয়। সেই চাহিদা অনুযায়ী বাজেট তৈরি হলেও সরকার জাতীয় প্রেক্ষাপট বিবেচনা করে সে অনুযায়ী বরাদ্দ দেয় না। আবার প্রতি বছর বাজেটের বড় অংশ অবাস্তবায়িত থাকলেও পরের বছরের বাজেটে তা আবার যোগ করা হয়। এতে বাজেটের আকার বাড়তে থাকে। ফলে এবার লোক দেখানো বাজেট থেকে সরে এসে বাস্তবসম্মত বাজেট ঘোষণা করেছেন দক্ষিণ সিটির প্রশাসক প্রশাসক মো. শাহজাহান মিয়া। বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১৩২০.৪৩ কোটি টাকা। পরিচালন ব্যয় ৬৩৫.৩৩ কোটি টাকা, ডিএসসিসির নিজস্ব অর্থায়নে উন্নয়ন ব্যয় ৮৭৬.৬৪ কোটি টাকা এবং মোট ডিএসসিসি, সরকারি ও বৈদেশিক সহায়তায় উন্নয়ন ব্যয় বাবদ ১৪৬৯.২৪ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়। বাজেটের প্রধান খাতসমূহের মধ্যে সড়ক ও ট্রাফিক অবকাঠামো খাতে ৩৬৫.১১ কোটি, খাল উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসন খাতে ১১৫.০০ কোটি, নগরীর বর্জ্য ব্যবস্থাপনা খাতে ৫৭.২০ কোটি, মশক নিয়ন্ত্রণ ও স্বাস্থ্য খাতে ৫৭.৪৪ কোটি, বৃক্ষরোপন ও পরিবেশ উন্নয়ন খাতে ৫.২৬ কোটি এবং কল্যাণমূলক খাতে ১৩.৩৯ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। এরআগে দক্ষিণ সিটির পরিচালনা কমিটির ৭ম করপোরেশন সভায় ২০২৫-২৬ অর্থবছরের এ বাজেট অনুমোদিত হয়। ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বাস্তবায়নে অংশীজনদের সহায়তা চেয়ে বাজেট বক্তব্য প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, দক্ষিণ সিটি করপোরেশনের বাজেট কেবল গাণিতিক সংখ্যা নয়। এটি আমাদের কাছে সম্মানিত করদাতাদের আমানত। উচ্চাভিলাষী বড় অঙ্কের বাজেট প্রণয়ন না করে বাস্তবায়নযোগ্য যৌক্তিক বাজেট প্রণয়ন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নগরবাসীর অতিরিক্ত করারোপ বা কর হার বৃদ্ধি না করে ক্ষেত্রমত বিভিন্ন অপ্রয়োজনীয় ব্যয় সংকোচন করা হয়েছে। বাজেট উপস্থাপনকালে দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সচিব মুহাম্মদ শফিকুল ইসলামসহ বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, বাহিরের বাস ঢাকার ভেতরে প্রবেশ না করে ৮ সারির ইনার রিং রোড দিয়ে যাতায়াত করতে পারে সে জন্য বেড়ীবাঁধের সড়ক আট সারিতে উন্নীতকরণ চলমান রয়েছে। দক্ষিণ বঙ্গের ২১টি জেলার বাস পদ্মা বহুমুখী সেতু হয়ে ঢাকায় এসে উত্তরবঙ্গের জেলাসমূহে যাতায়াত করে উল্লেখ করে প্রশাসক বলেন, এসব বাস যেন ঢাকা শহরের ভেতরে প্রবেশ না করে ৮ সারির ইনার রিং রোড দিয়ে বের হয়ে উত্তর বঙ্গে যাতায়াত করতে পারে সে জন্য বেড়ীবাঁধের সড়ক আট সারিতে উন্নীতকরণ চলমান রয়েছে। তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন, ঢাকা শহরে নিবন্ধনবিহীন ও ঝুঁকিপূর্ণ রিক্সা নিয়ন্ত্রণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কর্তৃক নকশাকৃত তিন চাকার স্বল্পগতির ব্যাটারি চালিত রিকশা (ই-রিকশা) প্রবর্তন করা হয়েছে। প্রাথমিকভাবে এটি দক্ষিণ সিটির ধানমন্ডি ও পল্টন এলাকায় চলবে এবং পর্যায়ক্রমে ঢাকা শহরের সব এলাকায় প্রবর্তন করা হবে।###

এ জাতীয় আরও খবর

সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন ৩ কর্মকর্তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠনের কার্যক্রম শুরু করা হবে

সীমান্তে পাথরভর্তি ভারতীয় ট্রাকে মিলল ৫,৯৩৫ বোতল নেশার সিরাপ

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন পার্টির শীর্ষ নেতারা

আমেরিকাও তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি মন্ত্রী

১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা

হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু

ঢাকায় হাইকমিশনার হিসেবে বিজেপি নেতাকে নিয়োগ দিচ্ছে দিল্লি

তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফ’র সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে সরকারি জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৩০