,

জাহান্নামে কি অধিকাংশ মানুষই যাবে!

news-image

পিসটিভির ‘ডিয়ার টু আসক’ আলোচনায় ড. জাকির নায়েককে প্রশ্ন করা হয়, পৃথিবীতে খারাপ মানুষের সংখ্যাই বেশি। অধিকাংশ মানুষ মূর্তিপূজা ও শিরিক করে। তাহলে এরা কি জাহান্নামে যাবে? এটা কি করে সম্ভব?
উত্তরে ড. জাকির নায়েক বলেন, পৃথিবীটা পরীক্ষা কেন্দ্র। মানুষকে আল্লাহ তায়ালা পরীক্ষা করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। মানুষকে গাইড লাইন দিয়েছেন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য। সে গাইড লাইন অনুযায়ী চলাফেরা করলেই মানুষ পরীক্ষায় উত্তীর্ণ হবে। আর গাইড লাইন মেনে না চললে উত্তীর্ণ হবে না।
যেমন মেডিকেলে ভর্তি পরীক্ষা খুবই কঠিন এক পরীক্ষা। এসএসসিতে উত্তীর্ন অধিকাংশ শিক্ষার্থীই মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়ে থাকে। কিন্তু খুব কম সংখ্যক শিক্ষার্থীই চান্স পেয়ে থাকে। পরীক্ষার্থীদের মধ্যে যারা ভালভাবে পড়াশোনা করেছে তারাই চান্স পেয়েছে। আর যারা করেনি তারা পায়নি। এ তো হল মেডিকেলের পরীক্ষা।
আর পৃথিবীর পরীক্ষা তো আরও কঠিন। এ পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারাই জান্নাতে যাবে। যারা আল্লাহর গাইডলাইন মেনে চলবে তারাই এ পরীক্ষায় সফল হবে। তবে দুর্ভাগ্য অধিকাংশ মানুষই তা মেনে চলে না। মেনে না চলার ফলাফল তাদের ভোগ করতে হবে। আর যারা মেনে চলে তাদের শুকরিয়া আদায় করা উচিত।
হযরত ওমর রা. একটি হাদিসে রয়েছে, তিনি বলেছেন, যদি তুমি জানতে পার শুধুমাত্র একজন মানুষ জান্নাতে যাবে তাহলে সে মানুষটা যেন তুমিই হও এ জন্য দোয়া কর। এটা বলা যাবে না যে, আমি তো ভাল কাজ করি না আমি হয় তো জান্নাতে যাবো না।
আর যদি তুমি জানতে পার যে শুধুমাত্র একজন মানুষ জাহান্নামে যাবে তাহলে তুমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থণা কর যে, সে মানুষটা যেন তুমি না হও। তুমি এ কথা বলতে পারবে না, তুমি তো ভাল কাজ কর সে মানুষটা তুমি নও অন্য কেউ।
এ হাদিস দ্বারা বোঝা যায়, আমাদের উচিত আল্লাহর গাইড লাইন মেনে চলা। এবং এ পথে চলতে পারার জন্য শুকরিয়া আদায় করা। সূত্র : ইউটিউিব থেকে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ