বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ বছর আযান দিলেই জান্নাত

news-image

আযান ইসলামের গুরুত্বপূর্ণ এক নিদর্শন। আযানের মাধ্যমে মানুষকে নামাজের দিকে আহ্বান করা হয়। যিনি আযান দেবেন হাদিসে তার মর্যাদাও বর্ণিত হয়েছে। অপরদিকে যারা আযানের ধ্বনি শোনে ঠাট্রা করে তাদের ব্যাপারে কোরআনে সতর্ক করা হয়েছে। আল্লাহ তায়ালা বলেন, ‘যখন তোমরা নামাজের দিকে আহবান কর, তখন তারা (মুশরিকরা) এ নিয়ে ঠাটা বিদ্রুপ ও কৌতুক করে এ কারণে যে, তারা এমন এক সম্প্রদায় যারা উপলব্ধি করে না’। [সূরা মায়িদা : ৫৮]
হাদিসে হুজুর সা. মুয়াজ্জিনের ফযিলত বর্ণনা করতে যেয়ে একজন সাহাবিকে বললেন, আমি দেখছি তুমি বকরী চরানো এবং বন-জঙ্গলকে ভালবাস। তুমি যখন বকরী নিয়ে থাক, বা বন-জঙ্গলে থাক এবং সালাতের জন্য আযান দাও, তখন উচ্চকন্ঠে আযান দাও। কেননা, জিন, মানুষ বা যে কোন জিনিসই যতদূর পর্যন্ত মুয়াজ্জিনের আওয়াজ শুনবে, কিয়ামতের দিন তার পক্ষে সাক্ষ্য দিবে। (বুখারী শরীফ)
অপর এক হাদিসে হুজুর সা. বলেন, রাসূলুল্লাহ বলেন, ‘ক্বিয়ামতের দিন মুওয়াজ্জিনের গর্দান সবচেয়ে উঁচু হবে’। (মুসলিম, মিশকাত হা/৬৫৪।)
তিনি আরও বলেন, মুওয়াজ্জিনের আযানের ধ্বনির শেষ সীমা পর্যন্ত সজীব ও নির্জীব সকল জিনিস তার জন্য ক্ষমা প্রার্থনা করে ও সাক্ষ্য প্রদান করে। ঐ আযান শুনে যে ব্যক্তি নামাজে যোগ দেবে, সে ২৫ নামাজের সমপরিমাণ সওয়াব পাবে। মুওয়াজ্জিনও ঐ মুসল্লির সমপরিমাণ সওয়াব পাবে এবং তার দুই আযানের মধ্যবর্তী সকল গুনাহ মাফ করা হবে’। (নাসাঈ, আহমাদ, মিশকাত হা/৬৬৭।)
অপরএক হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি বার বছর যাবৎ আযান দিল, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। তার প্রতি আযানের জন্য ৬০ সওয়াব ও একামতের জন্য ৩০ সওয়াব লেখা হয়’। (ইবনু মাজাহ, মিশকাত) 

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে