রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমার পাশে কি কেউ নেই?’, কী হয়েছে দিতিকন্যা লামিয়ার

news-image

বিনোদন প্রতিবেদক : প্রয়াত চিত্রনায়িকা দিতির মেয়ে লামিয়া সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। শুধু তাই নয়, তার পা ভেঙে দিয়েছে বলে জানা গেছে।

কোনোরকম প্রাণ নিয়ে পালিয়ে ঢাকা ফিরেছেন লামিয়া চৌধুরী। নারায়ণগঞ্জের সোনারগাঁও নিজ বাড়িতে প্রায় ৪০ জন তাকে আক্রমণ করেছিল।

গণমাধ্যমকে লামিয়া জানিয়েছেন, ‘জমি দখলের চেষ্টায় হামলা চালানো হয়। পা ভেঙে দিয়েছে, কোনো রকম প্রাণ নিয়ে পালিয়ে ঢাকায় এসেছেন তিনি।’

লামিয়া তার ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়ে জানিয়েছেন, ‘আমার পাশে কি কেউ নেই?’ পাশাপাশি তিনি আরও লেখেন, ‘আমার মা-বাবা মারা গেছে বলে আমার পাশে কি কেউ নাই?’

এরপর তিরি আরও একটি পোস্ট দিয়েছেন, ‘সাংবাদিকদের অনুরোধ করছি, আপনারা আমার কাছে আসুন আমি এখন একা।’

তবে কারা কিংবা কিভাবে এই হামলা করেছে তা বিস্তারিত এখনো জানা যায়নি।

 

এ জাতীয় আরও খবর

গণমাধ্যমের স্বাধীনতা নেই: জি এম কাদের

মিরপুরে ধরা পড়ল হাজারের বেশি বিদেশি বিষাক্ত প্রাণী

অবহেলা-দুর্নীতিতে চাকরিচ্যুতির হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

ফেরার ঘোষণা ‘ভণ্ডামি’—হাসিনাকে কড়া সমালোচনা সোহেল তাজের

শাওনের বিতর্কিত পোস্ট সরালেন, থানায় জিডি

সালিসে বৃদ্ধকে গুলির অভিযোগ, নাতি পলাতক

দেশটাকেই জান্নাত বানানোর আহ্বান গয়েশ্বরের

চীনের অর্থনৈতিক করিডোর প্রস্তাবে ইতিবাচক সরকার

ট্রাম্পকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

রাতে ঝড়-বৃষ্টির শঙ্কা ১৭ জেলায়

বিনিয়োগের জন্য আকর্ষণীয় গন্তব্য হতে পারে বাংলাদেশ

১৭ বছরের আন্দোলনে মাথা নত করিনি: ফখরুল