,

ডাকসু নির্বাচনে জয়ী প্রথম দম্পতি রায়হান-সালমা

news-image

অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে দুই পদে বিজয়ী হয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন রায়হান উদ্দিন ও উম্মে সালমা দম্পতি। তারা দুজনই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী’ জোট থেকে নির্বাচন করেছিলেন।

আজ বুধবার সকাল ৮টায় আনুষ্ঠানিক ও চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচনী কর্মকর্তা অধ্যাপক ড. জসিম উদ্দিন।

ঘোষিত ফলাফলে দেখা গেছে, উম্মে সালমা ৯ হাজার ৯২০ ভোট পেয়ে কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক হিসেবে জয় পেয়েছেন। আর ৫ হাজার ৮২ ভোট পেয়ে জয় লাভ করেছেন রায়হান উদ্দিন।

স্বামী-স্ত্রী দুজনই ঢাবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী এবং তাদের পৈতৃক নিবাস বৃহত্তর চট্টগ্রামের সাতকানিয়ায়। রায়হান ২০১৮-১৯ সেশনের ও উম্মে সালমার ২০২০-২১ সেশনের শিক্ষার্থী।

নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহসভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে পাঁচজন, জিএস পদে একজন ও এজিএস পদে চারজন প্রার্থী ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে