শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা আর কোনো দিন গুমের রাজ্যে ফিরে যেতে চাই না: মামুনুল হক

news-image

অনলাইন ডেস্ক : গুমের রাজ্যে আর কোনোদিন ফিরে যেতে চায় না বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।আজ সোমবার বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বটতলায় খেলাফত মজলিসের আয়োজনে অনুষ্ঠিত এক সভায় তিনি এ কথা বলেন।

মামুনুল হক বলেন, ‘বিগত ১৬ বছর দেশে অনেক অন্যায়-জুলুম হয়েছে। মানুষকে গুম করা হয়েছে। কেউ গুমের শিকার হলে পরিবারে কী ভয়াবহ প্রভাব পড়ে তা শুধু পরিবারই জানে। ছেলে ফিরে আসবে না জেনেও একজন মা প্রতিটি রাত নির্ঘুম কাটান। উপদেষ্টারা আয়নাঘরের দৃশ্য প্রকাশ করেছেন। আমরা সেই গুমের রাজ্যে আর কোনোদিন ফিরে যেতে চাই না।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের আলেমরা সবচেয়ে বেশি জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে। আলেমদের নির্যাতনের পেছনে তাদের চরিত্র হরণ করাই ছিল মূল উদ্দেশ্য। আওয়ামী লীগকে ক্ষমা করলে আল্লাহ তাদের ক্ষমা করবেন না। এদের ক্ষমা হতে পারে না। অনেক শিক্ষার্থীর জীবনের বিনিময়ে আমরা আজ বৈষম্যহীন রাষ্ট্র পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের প্রশিক্ষিত জনশক্তি দরকার। ছাত্ররা যদি সম্মিলিত প্রচেষ্টা করে তাহলে তারা কী করতে পারে গত ৫ আগস্ট দেখিয়ে দিয়েছে। ছাত্ররা শেখ হাসিনার বিভাজনের রাজনীতিকে বিফল করে একত্রিত থেকেছে। এবার ছাত্ররা বাংলাদেশের মানুষকে সুসংগঠিত করতে পারলে দেশ নতুন আলোর মুখ দেখবে।’

সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ইয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট, খেলাফতে মজলিসের কেন্দ্রীয় সভাপতিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের