বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমা

news-image

নিজস্ব প্রতিবেদক : আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো টঙ্গীর তুরাগ নদীর তীরে আয়োজিত মুসলমানদের অন্যতম আয়োজন বিশ্ব ইজতেমা। রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে আখেরি মোনাজাত শুরু হয়ে চলে এক ঘণ্টারও বেশি সময়।

এই ধাপে প্রথমে হেদায়েতি বয়ান এবং পরে আখেরি মোনাজাত পরিচালনা করেছেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ কান্ধলভী। সকাল সাড়ে ৯টা থেকে মাওলানা ইউসুফ বিন সাদ হেদায়েতের বয়ান শুরু করেন। এর বাংলা তরজমা করেছেন মাওলানা মুনির বিন ইউসুফ।

এর আগে গত ৩১ জানুয়ারি থেকে একই ময়দানে মাওলানা জোবায়ের পন্থিদের প্রথম পর্বের দুই দফার বিশ্ব ইজতেমা গত ৫ ফেব্রুয়ারি শেষ হয়। মোনাজাতের সময় ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ইজতেমা ময়দান। কান্নায় ভেঙ্গে পড়েন হাজারো মুসুল্লী।

এ জাতীয় আরও খবর