,

লিবিয়ায় ৭০০ অভিবাসী নিয়ে নৌকাডুবি

news-image

 ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে যাত্রাকালে প্রায় ৭০০ অভিবাসী নিয়ে একটি নৌকা লিবিয়ার উপকূলে ডুবে গেছে। ইটালিয়ান কোস্ট গার্ড নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। চারটি নৌকা ও তিনটি হেলিকপ্টার উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার খবরে বলা হয়, দুর্ঘটনায় অনেকে নিহত হতে পারেন।

বিবিসি অনলাইনের খবরে বলা হয়, লিবিয়ার উপকূল থেকে ১৫ কিলোমিটার দূরে খারাপ আবহাওয়ার কবলে পড়ে একটি মাছ ধরার নৌকা অভিবাসীবাহী জাহাজটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়।

বিবিসির অনলাইনের খবরে বলা হয়, ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত অভিবাসী বোঝাইয়ের কারণেই নৌকাটি ডুবে যায়।

আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম) এর মুখপাত্র জানান, ডুবে যাওয়া নৌকা থেকে ১০০ জনকে উদ্ধার করা হয়েছে।

উন্নততর জীবনের আশায় ইউরোপে পাড়ি জমানোর সময় নৌকাডুবিতে শুধুমাত্র ২০১৫ সালেই ২ হাজারের বেশি অভিবাসী নিহত হয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে