বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘন কুয়াশায় ঢাকা নীলফামারী, বাড়ছে শীতের তীব্রতা

news-image

নীলফামারী প্রতিনিধি : ঘন কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের জনপদ নীলফামারী। হিমেল বাতাসে উত্তরের এ জেলায় বাড়ছে শীতের তীব্রতা। এতে কাবু হয়ে পড়েছেন এ অঞ্চলের মানুষ। এ অবস্থায় সোমবার (৯ ডিসেম্বর) সকাল ৬টায় নীলফামারীর সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার কারণে সকালে সড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে, বিঘ্নিত হচ্ছে প্লেন চলাচলও।

সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম ঢাকা পোস্টকে জানান, গত কয়েকদিন ধরে এ অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে অবস্থান করছে। মধ্যরাত থেকে ঘনকুয়াশায় ঢাকা পড়ছে এ অঞ্চল। আজ সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। সামনের দিনে তাপমাত্রা আরও কমতে পারে।

এদিকে, শীত বেড়ে যাওয়ায় সবচেয়ে দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ। শীত ও ঠান্ডার কারণে কাজে বের হতে পারছে না তারা। উত্তরের হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় গরম কাপড়ের অভাবে শীতে কষ্টে পড়েছেন এ জনপদের মানুষ। দিন গড়িয়ে সূর্য উঠলেও সন্ধ্যার পর থেকে কুয়াশায় ঢেকে যাচ্ছে রাস্তা-ঘাট। সে সময় রাস্তায় কমে যায় মানুষের চলাচল। দুর্ভোগে পড়েছেন বয়স্ক ও শিশুরা।

ডোমার উপজেলার চিলাই গ্রামের নবীকুল ইসলাম বলেন, কয়দিন থেকে খুব শীত ও কুয়াশা। সকালে ঠান্ডার কারণে কাজ করা যায় না। এতে খুব সমস্যায় পড়ছি।

একই এলাকার বাসিন্দা সাজু ইসলাম ঢাকা পোস্টকে বলেন, সকালের দিকে আর সন্ধ্যা থেকে শীতের অনুভূতি বেশি হচ্ছে। সকালে কুয়াশা আর শীতটা বেশি থাকে। প্রয়োজন থাকলেও সকালে বাহিরে বের হওয়া কষ্টকর হয়ে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

প্রাথমিক বিদ্যালয়ে যুক্ত হচ্ছে ‘শিল্প ও সংস্কৃতি’ বই

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, সন্দেহজনক আক্রান্ত ৯৪৫

সরকার ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে

শূন্য পদে নিয়োগ দ্রুত শুরু হবে: প্রধানমন্ত্রী

টিকার অভাবে হামের প্রাদুর্ভাব: জড়িতদের আইনের আওতায় আনার দাবি

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

সালমান শাহর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্ত অনুমোদন

লালন মাজারে মাদকমুক্ত উদ্যোগ আছে কি?

জনকল্যাণ ও কর্মসংস্থানে গুরুত্ব পাচ্ছে বাজেট

৫ জেলায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড

অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি