সোমবার, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে দুগ্রুপের সংঘর্ষে প্রাণ গেল যুবদল কর্মীর

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের বায়েজিদ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে মো. ইমন (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ইমন যুবদল কর্মী বলে স্থানীয়রা জানিয়েছেন। পুলিশ ঝান্টু ও কাশেমসহ কয়েকজন খুনিদের নাম পেয়েছে। তাদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর চাঁদাবাজি, ঝুট ব্যবসা ও দখল-বেদখল নিয়ে বায়েজিদ এলাকায়

ঝান্টু গ্রুপের সঙ্গে যুবদল সমর্থিত সবুজের বিরোধ চলছিল। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে দু’গ্র“পের মধ্যে মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটে। ইমন সবুজ গ্র“পের সঙ্গে ছিলেন। সংঘর্ষের পর সবুজের লোকজন চলে গেলে ঝান্টুর কর্মীরা ইমনকে একা পেয়ে মারধর করে। এতে ইমন গুরুতর আহত হন। পরে পুলিশ ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। পরে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইমনের মৃত্যুর পর বায়েজিদ এলাকায় উত্তেজনা বিরাজ করে।

বায়েজিদ থানার ওসি মো. আরিফুর রহমান জানান, ‘আধিপত্য বিস্তারসহ নানা বিষয় নিয়ে ঝান্টু গ্র“পের সঙ্গে ও সবুজ গ্র“পের বিরোধ ছিল। শুক্রবার রাতে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে সবুজ গ্র“পের ইমন গুরুতর আহত হন। শনিবার সকালে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় এখনো মামলা হয়নি। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

এ জাতীয় আরও খবর

গুলশান–বাড্ডা এলাকায় পাইপলাইন ক্ষতিগ্রস্ত, একাধিক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

জনপ্রশাসনের প্রতিটি পদই গুরুত্বপূর্ণ, কোনো পদই স্থায়ী নয়: তারেক রহমান

বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, পশ্চিমবঙ্গ ভোট গণনার কারণে সীমান্তে কড়াকড়ি

দেশে কোরবানির পশুর পর্যাপ্ত সরবরাহ, আমদানির প্রয়োজন নেই: মন্ত্রী

নুসরাতের গেজেট ঠেকাতে মনিরার আবেদন, সিদ্ধান্তে অপেক্ষা আদালতের

বিএনপি নেতা আটকের প্রতিবাদে কুমিল্লায় থানা ঘেরাও, বাস টার্মিনাল অবরোধ

ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় নোটিশ, না মানলে পরোয়ানা

সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ সম্পন্ন

জ্বালানি সংকট সামলাতে সংসদীয় বিশেষ কমিটির কাজ শুরু

এপ্রিলে রেমিট্যান্স ৩.১ বিলিয়ন ডলার ছাড়াল, বেড়েছে প্রবাহ

পুলিশের আরও ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের শপথ আজ