শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাণ গেলো ৬ যাত্রীর

ac 16-11-13ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি ও মাটি বহনকারী ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো ছয় যাত্রীর। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। শনিবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার নন্দনপুর গ্রামের বাসিন্দা সিএনজি চালক মো. শাহ আলম মিয়া (৩৫), হবিগঞ্জ জেলার বানিয়াচং-এর মদন মোহন সরকার (৫০), নন্দ লাল সরকার (৪৮), জগদীশ সরকার (৪৭), রথীন্দ্রনাথ সরকার (২৮) এছাড়া ইলিয়াস মিয়া (৩২) অজ্ঞাত।

জেলা ট্রাফিক পুলিশের ইনচার্জ ছায়েদুল হক খান জানান, সিএনজিটি সরাইল থেকে জেলা সদরে যাত্রী নিয়ে যাচ্ছিলো। ঘটনাস্থলে মাটি বহনকারী ট্রাক্টরটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন ও হাসপাতালে নেওয়ার পথে আরো দুজন মারা যান। ঢাকায় নেবার পথে বিকেল ৫ টার দিকে ইলিয়াস আলী ও রথীন্দ্র সরকার মারা যান।

ক্ষতিগ্রস্ত ট্রাক ও সিএনজি উদ্ধার করা হয়েছে। ট্রাক্টটির চালক পলাতক রয়েছে বলেও জানান ছায়েদুল হক।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা