,

৩ মাসে কোরআন মুখস্থ করলেন ১০ বছরের কিশোর

news-image

মিশরের ১০ বছরের এক কিশোর মাত্র ৩ মাসে সম্পূর্ণ কোরআন শরীফ মুখস্থ করেছেন। অসম্ভব মেধাবী ওই কিশোরের নাম ‘আলা বদর সাইয়্যেদ মুহাম্মদ’।

মিশরের ‘আসিউত’ প্রদেশের ‘আল ফাতাহ’ কোরআন শিক্ষাকেন্দ্রে মাত্র ৩ মাস ক্লাস করে ‘আলা বদর সাইয়্যেদ মুহাম্মদ’ পবিত্র কোরআনে কারিমের হাফেজ হয়েছেন।

আসিউত প্রদেশের ‘আল ফাতাহ’ কোরআন শিক্ষাকেন্দ্রটি মূলতঃ একটি মাদ্রাসা। এখানে পবিত্র কোরআনে কারিম সহিহ-শুদ্ধভাবে শিক্ষাদানের পাশাপাশি আগ্রহীদের কোরআন মুখস্থ করানোর বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে।

এই কোরআন শিক্ষাকেন্দ্রের এক কর্মকর্তা আবদে রাব্বী মাহশাম এ ব্যাপারে বলেন, ১০ বছরের শিশু আলা বদর সাইয়্যেদ মুহাম্মদের মাত্র ৩ মাসে সম্পূর্ণ কোরআন হেফজ করার বিষয়টি সত্যিকারার্থেই একটি অলৌকিক ঘটনা। অনেক কম জায়গায় এমন ঘটনা ঘটে থাকে। তবে আমরা খুব খুশি এমন একটি ঘটনার অংশীদার হতে পেরে। আমরা তার জন্য কিছু করার চেষ্টা করবো। সাইয়্যেদ মুহাম্মদের অমর এই কীর্তিতে গর্বিত তার মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা।

অমিত মেধাবী এই কিশোর ৩ বছর বয়সে বাবাকে হারায়। তার মা একটির বেকারিতে কাজ করে তার পড়ালেখার ব্যয় নির্বাহ করেন। তার একটি ছোট বোন রয়েছে। সূত্র: অন ইসলাম।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ