,

ভুটানের রাজাকে বঙ্গবন্ধুর স্মৃতিচিহ্ন ঘুরিয়ে দেখালেন শেখ রেহানা ও পুতুল

news-image

নিজস্ব প্রতিবেদক : চার দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক ও রানি জেৎসুন পেমা। ঢাকায় নেমে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান রাজা ও রানি।

১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করলে যে সিঁড়িতে পড়েছিল তার লাশ, সেটি ভুটানের রাজা-রানিকে দেখানো হচ্ছে। ছবি: ফোকাস বাংলা
ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক ও রানি জেৎসুন পেমাকে ফুল দিয়ে স্বাগত জানান বঙ্গবন্ধুর কন্যা শেখ রেহানা এবং নাতনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভুটানের রাজা। এরপর তিনি জাদুঘর ঘুরে দেখেন এবং স্মারক বইয়ে সই করেন।

এ সময় তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত উপস্থিত ছিলেন।

এর আগে সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভুটানের রাজাকে অভ্যর্থনা জানান। রাজাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। সেখানে মন্ত্রী পরিষদের সদস্য, তিন বাহিনী প্রধান, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত