,

বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে, খেলবে পাঁচ টি-টোয়েন্টি

news-image

ক্রীড়া প্রতিবেদক : টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে বাংলাদেশের সর্বশেষ সিরিজ হতে যাচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৮ এপ্রিল বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। শনিবার দ্বিপক্ষীয় সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টির সাথে টেস্ট সিরিজ হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে।

বন্দরনগরী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম তিন টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। ৩, ৫ ও ৭ মে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। প্রথম দুই ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। তৃতীয় ম্যাচ আয়োজিত হবে দুপুর ৩টায়।

সিরিজের বাকি অংশ হবে মিরপুর হোম অব ক্রিকেটে, ১০ ও ১২ মে। চতুর্থ ম্যাচ আয়োজিত হবে সন্ধ্যা ৬টায় এবং পঞ্চম ম্যাচ সকাল ১০টায়। ১৭ দিনের সফর শেষে ১৩ মে ঢাকা ছাড়বে জিম্বাবুয়ে ক্রিকেট দল।

বিসিবি বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশে এবারে সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজও খেলার কথা ছিল জিম্বাবুয়ের। সেই সিরিজ সরিয়ে আগামী বছর নেওয়া হয়েছে। অর্থাৎ, ২০২৫ সালে অনুষ্ঠিত হবে এই টেস্ট সিরিজ। ২০১৮ সালের পর এটিই দুই দলের মধ্যকার প্রথম টেস্ট সিরিজ হতে যাচ্ছে।

একনজরে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি :

২৮ এপ্রিল : জিম্বাবুয়ের ঢাকায় আসা এবং চট্টগ্রামে চলে যাওয়া।

৩ মে : প্রথম টি-টোয়েন্টি, চট্টগ্রাম, সন্ধ্যা ৬টা।

৫ মে : দ্বিতীয় টি-টোয়েন্টি, চট্টগ্রাম, সন্ধ্যা ৬টা।

৭ মে : তৃতীয় টি-টোয়েন্টি, চট্টগ্রাম, দুপুর ৩টা।

১০ মে : চতুর্থ টি-টোয়েন্টি, মিরপুর, সন্ধ্যা ৬টা।

১২ মে : পঞ্চম টি-টোয়েন্টি, মিরপুর, সকাল ১০টা।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত