রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তৌহিদ হৃদয়কে আইসিসির জরিমানা

news-image

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটার তৌহিদ হৃদয়কে জরিমানা করেছে আইসিসি। গতকাল শনিবার সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে তাকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়।

আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, তৌহিদ আইসিসি কোড অফ কন্ডাক্ট ফর প্লেয়ার এবং প্লেয়ার সাপোর্ট পার্সোনেলের ধারা ২.২০ ভঙ্গ করেছেন, যা খেলার চেতনার পরিপন্থী আচরণ। তৌহিদের শাস্তিমূলক রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে।

সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাংলাদেশের ইনিংসের চতুর্থ ওভারে আউট হন তৌহিদ হৃদয়। প্যাভিলিয়নে ফেরার পথে তিনি শ্রীলঙ্কার খেলোয়াড়দের সঙ্গে অখেলোয়াড়সুলভ আক্রমণাত্মক আচরণ করেন। এ ঘটনায় মাঠের আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত ও তানভীর আহমেদ এবং তৃতীয় আম্পায়ার গাজী সোহেল ও চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান অভিযোগ গঠন করেন। পরে তৌহিদ তার অপরাধ স্বীকার করেছেন।

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের