মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় মাদক কারবার নিয়ে দ্বন্দ্ব, শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক কারবার নিয়ে দ্বন্দ্বের জেরে মোরসালিন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার বিকালে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর গ্রামের
একটি ঘর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মোরসালিন ওই ইউনিয়নের মিনারকোট গ্রামের নূর মোহাম্মদের ছেলে। তার বিরুদ্ধে ৪টি মাদক মামলা রয়েছে। ঘটনার পর থেকে ঘাতক আব্দুল্লাহ পলাতক রয়েছে ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মোরসালিন ও শিবনগর গ্রামের মঙ্গল মিয়ার ছেলে আবদুল্লাহ উভয়ই মাদক ব্যবসায়ী। স্হানীয় মাধ্যমে খবর পেয়ে পুলিশ আব্দুল্লার বসতঘরের তালা ভেঙে নিহতের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে আখাউড়া থানার ওসি (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম বলেন, আব্দুলাহ ও
মোরসালিন উভয়েই মাদক ব্যবসায়ী। আব্দুলাহের বিরুদ্ধে ১৬টি এবং মোরসালিনের বিরুদ্ধে ৪টি মাদকের মামলা রয়েছে। ধারনা করা হচ্ছে মোরসালিনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। মোরসালিনের গলায় দাগ রয়েছে। আব্দুল্লাকে  আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত আছে। আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

রেজিস্ট্রেশন করেও পরীক্ষায় অংশ নিতে পারেনি চট্টগ্রামের প্রায় ৩০ হাজার শিক্ষার্থী

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে অস্বস্তিতে সাধারণ মানুষ

জ্বালানি সংকট নিয়ে সংসদে তীব্র আলোচনা, মুলতবি প্রস্তাব ঘিরে উত্তেজনা

গাজায় যুদ্ধবিরতিতে অচলাবস্থা

ডিএমপির ৫ পরিদর্শককে বদলি

ভোরে ভূমিকম্পের কম্পনে কেঁপে উঠল দেশ

ভারতের নির্বাচন ঘিরে ৪ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

চোট কাটিয়ে সিরিজ নির্ধারণী ম্যাচের বাংলাদেশ দলে তানজিম

সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিয়ে গুঞ্জন, যা বললেন আফরোজা আব্বাস

চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর নৌ অবরোধ বহাল থাকবে: ট্রাম্প

সংস্কার শর্তে কঠোর আইএমএফ, অনিশ্চিত ঋণের কিস্তি