,

সিলেট-২ আসন: ‘সুষ্ঠু পরিবেশ’ না থাকায় চার প্রার্থীর নির্বাচন বর্জন

news-image

সিলেট প্রতিনিধি : সিলেট-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী ও তার সমর্থকদের বিরুদ্ধে কেন্দ্র দখল করে ভোট চুরির অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন চার প্রার্থী।

রোববার (৭ জানুয়ারি) দুপুর ২টায় সংবাদ সম্মেলন করে তারা ভোট বর্জনের ঘোষণা দেন। তারা হলেন, স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান, জাতীয় পার্টির ইয়াহইয়া চৌধুরী, গণফোরামের মোকাব্বির খান ও তৃণমূল বিএনপির আব্দুর রব মল্লিক।

জাপা প্রার্থী ইয়াহইয়া চৌধুরী বলেন, ‘বিভিন্ন কেন্দ্রে নৌকার কর্মীরা এজেন্টদের বের করে দিয়ে জাল ভোট দিচ্ছে। এ ব্যাপারে পুলিশ কিংবা প্রিসাইডিং অফিসার কোনো ব্যবস্থা না নিয়ে লিখিত অভিযোগ দিতে বলছেন। এমনকি একটি কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িক বন্ধ রাখার পর নৌকার প্রার্থী এসে ভোটগ্রহণ শুরু করে দেন। এ অবস্থায় নির্বাচনে থাকা সম্ভব নয়, তাই বর্জন করছি।

মোকাব্বির খান বলেন, ‘যেভাবে জোর করে আমার ও অন্য দুই প্রার্থীর এজেন্টদের বের করে দিয়ে কেন্দ্রের নিয়ন্ত্রণ নেয়া হচ্ছে এরপরে নির্বাচনে থাকা যায় না। আমি নির্বাচন বর্জন করছি।’

মুহিবুর রহমান বলেন, ‘রীতিমতো জিম্মি করে নৌকার প্রার্থী টেবিল কাস্টিং করেছেন। আমি বর্জন করছি।’

সিলেট-২ আসনে এ চার প্রার্থী ছাড়া প্রতিদ্বন্দ্বীতা করছেন বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী মো. জহির (ডাব) এবং ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী মো. মনোয়ার হোসাইন (আম)।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট