মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিদ্বন্দ্বী না থাকলে নির্বাচনের কোনো মান নেই: ইসি রাশেদা

news-image

গাইবান্ধা প্রতিনিধি : নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, নির্বাচনে বড় ভূমিকা হলো প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকলে নির্বাচনের কোনো মান নেই। এর সঙ্গে আরেকটি অংশ যেটি জড়িত সেটি হলো ভোটার, ভোটার নেই মানে নির্বাচনের প্রাণ নেই।

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ইসি রাশেদা বলেন, কেন্দ্রে ভোটার আনার মূল দায়িত্ব প্রার্থীদের। নির্বাচন কমিশন ভোটারদের কেন্দ্রে এনে দেবে না। তবে এবার কমিশন ভোটাধিকার নিশ্চিত করতে মাঠে নেমেছে।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচনের মাঠে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোট স্বচ্ছ হচ্ছে কি না তা তুলে ধরার দায়িত্ব সাংবাদিকের। অপপ্রচারে লিপ্ত না হয়ে বাস্তব চিত্র তুলে ধরার আহ্বান জানান তিনি।

গাইবান্ধার জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম, গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন।

এসময় গাইবান্ধার পাঁচটি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী