শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বল্লমের আঘাতে গৃহবধূ খুন

images-150x150ব্রাহ্মণবাড়িয়ায় জায়গা সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে এক গৃহবধূ খুন হয়েছে। সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের কালিসীমা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম জাহানারা বেগম-(৩৫)। তিনি এই গ্রামের নূরুল ইসলামের স্ত্রী। আজ মঙ্গলবার জেলা সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত স¤পন্ন হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, জাহানারা বেগমের সাথে পৈত্রিক সম্পত্তি নিয়ে একই গ্রামের তার ভাইপো রাসেল মিয়া-(২৫) ও ভাইজি জামাই শাহজালাল-(৩০) বিরোধ চলে আসছিল। জাহানারা বেগম গত সোমবার সন্ধ্যায় তার বাবার বাড়িতে গিয়ে রাসেল ও শাহজালালের কাছে সম্পত্তি চাইলে এনিয়ে তাদের সাথে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন তাকে বল্লম দিয়ে বুকে আঘাত করলে তিনি আহত হন। আশংকাজনক অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকগন তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় নিহতের ভাই মুছা মিয়া বাদি হয়ে সদর থানায় ৭জনকে আসামী করে মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে সদর হাসপাতালের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুর রব বলেন, খুনের ঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা