শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে ঈদ ১৭ জুলাই!

news-image

আগামী ১৭ জুলাই, শুক্রবার সৌদি আরবসহ অধিকাংশ মুসলিম দেশে পবিত্র ঈদুল-ফিতর উদযাপিত হবে বলে দাবি করেছে ইসলামি চন্দ্র পর্যবেক্ষণ প্রকল্প সংস্থা- আইকপ। শাওয়াল মাসের চাঁদের ওপর পর্যবেক্ষণ চালিয়ে এ তথ্য দিয়েছে সংস্থাটি।

প্রকল্প প্রধান মোহাম্মদ শওকত আওদাহ জানান, সৌদিসহ অধিকাংশ মুসলিম দেশের মানুষ আগামী ১৬ জুলাই, বৃহস্পতিবার আকাশে শাওয়ালের চাঁদ দেখতে পাবেন।

প্রসঙ্গত, সৌদি আরবের সাথে মিল রেখেই বাংলাদেশের শতাধিক গ্রামের মানুষ ঈদ উদযাপন করে। তবে বাংলাদেশে মূলত ঈদ উদযাপন করা হয় শাওয়ালের চাঁদ দেখা সাপেক্ষে।

তথ্যসূত্র: emirates247.com