,

শাহজালাল বিমানবন্দরে ৩০ কোটি টাকার সোনা উদ্ধার

news-image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইটের ১১টি সিটের নিচ থেকে ২৬ কেজি সোনা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সোনার দাম আনুমানিক ৩০ কোটি টাকা।

রোববার মধ্যরাতে দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৪ ফ্লাইটটি তল্লাশি করে ৯৮টি নীল রঙের স্কচটেপে মোড়ানো সোনার তরল পেস্ট উদ্ধার করা হয়। এ সময় সোনা পাচারের সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে।

সোমবার সকালে ঢাকা কাস্টমস হাউজের উপ-কমিশনার প্রিভেনটিভ দলের কর্মকর্তা সেগুফতা মাহজাবিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আসা ফ্লাইটটিতে কাস্টমস হাউজ এবং অন্যান্য সংস্থার অংশগ্রহণে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে বিমানটির ১১টি সিটের নিচ থেকে ৯৮টি নীল রংয়ের স্কচটেপে মোড়ানো ডিম্বাকৃতির সোনার পেস্ট উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বসোনার ওজন প্রায় ২৬ কেজি, যার আনুমানিক মূল্য প্রায় ৩০ কোটি টাকা।

সেগুফতা মাহজাবিন আরো জানান, উদ্ধার করা সোনাগুলো মালিক বিহীন অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম চলমান।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না