মেয়র হিসেবে শপথ নিলেন জায়েদা, পাশে ছিলেন ছেলে জাহাঙ্গীর

news-image

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণ করেছেন জায়েদা খাতুন। এসময় জায়েদার পাশে বসে ছিলেন তার ছেলে ও এ সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

আজ সোমবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে খুলনা ও বরিশালের সিটি মেয়রদের সঙ্গে শপথ নেন জায়েদা খাতুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন মেয়রকে শপথবাক্য পাঠ করান।

এর আগে গত ২৫ মে অনুষ্ঠিত গাজীপুর সিটি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন ১৬ হাজার ১৯৭ ভোটের ব্যবধানে নৌকা প্রতীকের প্রার্থী আজমত উল্লা খানকে পরাজিত করেন। মোট ৪৮০টি কেন্দ্রের মধ্যে টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী জায়েদা খাতুন পেয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট। আর নৌকা প্রতীকের প্রার্থী আজমত উল্লা পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট।

গাজীপুর সিটির বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে নিজের ও মায়ের মনোনয়নপত্র জমা দেন। পরে তার মনোনয়নপত্র বাতিল হলেও প্রার্থীতা টিকে থাকে তার মা জায়েদা খাতুনের। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আজমত উল্লা খানের প্রধান প্রতিদ্বন্ধী ছিলেন জায়েদা খাতুন। তিনি তার ছেলে জাহাঙ্গীরকে নিয়ে নির্বাচনী প্রচারে সবচেয়ে বেশি কথা বলতেন। মায়ের প্রচারণায় নৌকার কর্মী-সমর্থকদের বাধা ও হামলার অভিযোগ করেছিলেন জাহাঙ্গীর।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান