,

ইতিকাফে আল্লাহর সান্নিধ্য লাভের সুযোগ

news-image

ইসলামের ইবাদত বা উপাসনার বিধান পুরোহিত শ্রেণীর জন্য সীমাবদ্ধ নয়, সবার জন্য আবারিত। নামাজ, রোজা, হজ ও জাকাতের মধ্যে এ দর্শনটি অত্যন্ত সমুজ্জ্বল। আর যারা হৃদয়ের গহিনে আল্লাহর সঙ্গে সম্বন্ধের যোগসূত্র মুঠোয় পেতে আগ্রহী, তাদের জন্য দেয়া হয়েছে ইতিকাফের বিধান। রমজানের শেষ ১০ দিন দুনিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে একান্ত আল্লাহর হয়ে যেতে হবে সেই মানুষকে। আল্লাহর সানি্নধ্য অর্জনের এ পদ্ধতি ইসলাম আসার আগেও বলবৎ ছিল। একবার হজরত ওমর নবীজির কাছে জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসুল! জাহেলি যুগে আমি একদিন মসজিদুল হারামে ইতিকাফ করব বলে মানত করেছিলাম। নবীজি বললেন, তোমার মানত পূর্ণ কর। (মিশকাত-২০০০)।
ইতিকাফের মানত করলে তা পালন করা ওয়াজিব হয়ে যায়। রমজানের শেষ দশকের ইতিকাফ সুন্নাতে মুয়াক্কাদা কেফায়া। অর্থাৎ মহল্লার কোনো একজন যদি মহল্লার মসজিদে ইতিকাফ করে, তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। অন্যথায় একটি বড় সুন্নত লঙ্ঘনের দায়ে সমাজের সবাই দোষীসাব্যস্ত হবে। আর নফল ইতিকাফ একদিন বা ১০ দিন নয়, স্বল্প সময়ের জন্যও হতে পারে। এর কিছু বিধিবদ্ধ নিয়ম আছে। আবু দাউদ শরিফের রেওয়ায়াতে হজরত আয়েশা (রা) বলেন, ইতিকাফকারীর কিছু নিয়ম পালন করা আবশ্যক- ১. সে কোনো রোগীকে দেখতে যাবে না; ২. কোনো জানাজায় হাজির হবে না; ৩. স্ত্রীর সঙ্গে মেলমেশা করবে না এবং ৪. একান্ত বাধ্য না হলে মসজিদ থেকে বের হবে না। রোজা অবস্থায় ও জামে (নিয়মিত জামাত হয় এমন) মসজিদ ছাড়া ইতিকাফ শুদ্ধ হয় না। (মিশকাত-২০০৪)।
ইতিকাফ মানে বান্দা সম্পূর্ণ আল্লাহর হয়ে যাওয়া। মসজিদে সাথীদের সঙ্গে গল্প করা, মোবাইলে ফোনালাফ, গোসল করতে বেশি সময় লাগানো প্রভৃতি ইতিকাফের মেজাজের বরখেলাফ। মনে রাখতে হবে, একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার সবকিছুর চিন্তা থেকে মনকে মুক্ত করতে হবে। মনের বাড়ি সম্পূর্ণ খালি ও পরিষ্কার রাখতে হবে। কেবল এমন বাড়িতেই মহান প্রভুর সাক্ষাৎ নসিব হতে পারে। ব্যাপারটি মোটেও হেলাফেলার নয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ