,

নারী আইনজীবীকে হত্যা, ২ জনের আমৃত্যু কারাদণ্ড

news-image

নিজস্ব প্রতিবেদক : এক যুগ আগে রওশন আরা আক্তার নামে এক নারী আইনজীবীর বাসায় চুরি করতে গিয়ে তাকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার অভিযোগে করা মামলায় দুই আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আসামিরা হলো, রাসেল জমদ্দার ওরফে শাকিল ও সোলাইমান রবিন ওরফে তাজুল।

রোববার (১১ জুন) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক আলী আহম্মেদ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ৩১ ডিসেম্বর আইনজীবী রওশন আরা আক্তারের বাসায় চুরি করতে গিয়ে তাকে শ্বাসরোধ করা হয়। এ ঘটনায় ২০১৩ সালের ১ জানুয়ারি মাহবুব ই সাত্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২০১৩ সালের ১৮ জুলাই আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। ২০১৪ সালের ৪ ফেব্রুয়ারি আদালত অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। এ মামলার বিচার চলাকালীন ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট