,

এক বাংলাদেশী বালক দুবাইয়ে কুরআন তিলাওয়াতে প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেছে

news-image

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে রমজান উপলক্ষে আয়োজিত মুখস্থ কুরআন তিলাওয়াতের তিযোগিতায় প্রথম স্থান লাভ করেছে এক বাংলাদেশী বালক।
খালিজ টাইমসের মঙ্গলবারের প্রতিবেদনে বলা হয়েছে, গত রবিবার রাতে দুবাই চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির অডিটরিয়ামে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে ১২ বছর বয়সী মোহাম্মদ জাকারিয়া। কুরআনের মুখস্থ আয়াত সুন্দর কণ্ঠে তিলাওয়াতের জন্য ‘দুবাই ইন্টারন্যাশনাল হলি কুরআন এ্যাওয়ার্ড’ জাকারিয়ার হাতে তুলে দেওয়া হয়। দুবাইয়ের শাসক ও সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সংস্কৃতি ও মানবতা বিষয়ক উপদেষ্টা ইব্রাহীম মোহাম্মদ বু মেলহা সেরা ৫ প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেন। তিনি ওই পুরস্কার প্রদান কমিটিরও প্রধান। সুললিত কণ্ঠে তিলাওয়াতের প্রতিযোগিতার সেরা পাঁচ প্রতিযোগীকে যথাক্রমে ৫ হাজার থেকে ১ হাজার দিরহাম করে দেওয়া হয়। ১৮ দিনব্যাপী এই আয়োজনে মঙ্গলবার রাতে দেওয়া হবে সেরা কুরআন মুখস্থকারীর পুরস্কার।
এবারের প্রতিযোগিতায় ৭২টি দেশের ৮৩ জন প্রতিযোগী অংশ নিয়েছেন। এর মধ্যে ১৬ জন আরব, ১৭ জন এশীয়, ৩৪ জন আফ্রিকান, তিনজন করে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের নাগরিক রয়েছেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ