,

বাস-পিকআপ সংঘর্ষে দিনাজপুরে নিহত ৩

news-image

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের সদর উপজেলার দরবারপুর এলাকায় ঢাকা-পঞ্চগড় মহাসড়কে যাত্রীবাহী বিআরটিসি বাস ও পণ্যবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পিকআপের চালক ফয়জার আলী এবং যাত্রী মোস্তাফিজুর রহমান ও সোহানুর রহমান সোহান। তাদের সবার বাড়ি চিরিরবন্দর এলাকায়।

এ তথ্য নিশ্চিত করেন দশমাইল হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম। তিনি বলেন, পঞ্চগড় থেকে ঢাকাগামী যাত্রীবাহী বিআরটিসি বাসের সঙ্গে অপরদিক থেকে পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে নেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা