,

ইফতারের সেরা তিন পানীয়

news-image

সারা দিনের খাবার ও পানীয় বিরতির পর ইফতারে আপনার এমন পানীয় প্রাধান্য দেওয়া উচিত, যা পান করার সঙ্গে সঙ্গে আপনি অনুভব করবেন সতেজ ও প্রাণবন্ত। পাশাপাশি পানীয়টি যেন দীর্ঘসময়ের পুষ্টিহীনতার অনেকটাই পূরণ করতে পারে, সেদিকেও আমাদের লক্ষ রাখতে হবে।

ইফতারে ভুল পানীয় বেছে নেওয়ায় এই গরমে আপনার শরীরে দেখা দিতে পারে পানিশূন্যতা, হতে পারে ডায়রিয়া ও মাথাব্যথার মতো সমস্যা। শারীরিক যেকোনো জটিলতাও এ সময় আপনি অনুভব করতে পারেন এই ভুল পানীয় বেছে নেওয়ার কারণে।

তাই আজ আপনাদের জানাব ইফতারের সেরা তিন পানীয়র কথা, যা পান করলে সারা দিনের পুষ্টির চাহিদা মিটিয়ে আপনার ক্লান্তিবোধও দূর করবে। আসুন জেনে নিই সেই সেরা তিন পানীয়র কথা।

প্রথমেই যে পানীয়টি আপনি প্রাধান্য দিতে পারেন তা হলো ডাবের পানি ও লেবুর রস। এই দুটি উপাদান দিয়ে তৈরি শরবত আপনার সারা দিনের পুষ্টির অভাব পূরণ করবে নিমেষেই।

ইফতারে ডাবের পানির পর দ্বিতীয় যে পানীয়টি আপনি প্রাধান্য দিতে পারেন তা হলো তুরস্ক ও সৌদি আরবের বিখ্যাত পানীয় লাবানকে। এটি তৈরি করতে পারেন লবণ ও চিনি দিয়েই। ২ কাপ টক দইয়ে পরিমাণমতো লবণ আর ১ চা-চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে এটিকেও রাখতে পারেন ইফতার ও সেহরিতে।

গরমে নিজেকে সুস্থ রাখতে বেছে নিতে পারেন তরমুজ অথবা বেদানার রস। সারা দিনের পুষ্টির ঘাটতি দূর করতে এই তিন পানীয় কাজ করবে ম্যাজিকের মতো। তাই গরমে রমজানে সুস্থ থাকতে এই তিন পানীয়কে করুন আপনার ডায়েট লিস্টের নিত্যসঙ্গী।

সূত্র: এই সময়

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯