সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে কিশোর নিহত

news-image

লক্ষ্মীপুর ও রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে রাসেল (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চর কাচিয়া গ্রামের মিয়ার হাট রাহুল ঘাটে এ সংঘর্ষ হয়।

ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ নেতা রুহুল আমিনসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

নিহত রাসেল চর কাচিয়া গ্রামের মনির হোসেন ভুট্টুর ছেলে। সে দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও আওয়ামী লীগের কর্মী নজরুল ইসলামের ভাতিজা।

স্থানীয় বাসিন্দারা জানান, মেঘনা নদী থেকে জেগে ওঠা খাসজমি দখল নিয়ে দীর্ঘদিন ধরে চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল রাহুল ও দক্ষিণ চরবংশী ইউপির সদস্য নজরুল ইসলামের মধ্যে বিরোধ চলছে। এ বিরোধকে কেন্দ্র করে আজ সকালে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ধারাল অস্ত্রের আঘাতে কিশোর রাসেল গুরুতর আহত হয়।

রাসেলকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মাথায় ধারাল অস্ত্রের আঘাত পেয়ে আহত হয়েছেন রুহুল আমিন নামের এক ব্যক্তি। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে জানতে ইউপি সদস্য নজরুল ইসলামের মোবাইল ফোন নম্বরে কল করলে তিনি ব্যস্ত আছেন বলে সংয়োগ বিচ্ছিন্ন করে দেন।

দক্ষিণ চরবংশী ইউপির চেয়ারম্যান আবু সালেহ মো. মিন্টু ফরায়েজী বলেন, আধিপত্য বিস্তার নিয়ে রাহুল ও নজরুলের লোকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় একজন মারা গেছে এবং কয়েকজন আহত হয়েছে।

কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আনোয়ার হোসেন।

রায়পুর থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ঘটনায় তিনিসহ পুলিশের চার সদস্য আহত হয়েছেন। সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী