দেশের সব মহানগরে ১৮ ফেব্রুয়ারি বিএনপির পদযাত্রা

news-image

নিজস্ব প্রতিবেদক : যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামী ১৮ ফেব্রুয়ারি ঢাকাসহ দেশব্যাপী সব মহানগরে পদযাত্রা কর্মসূচি করবে বিএনপি। রাজধানীতে পৃথকভাবে মহানগর উত্তর ও দক্ষিণ এই পদযাত্রা কর্মসূচি করবে।

আজ রোববার শ্যামলী ক্লাব মাঠ ঢাকা মহানগর উত্তর বিএনপির পদযাত্রা কর্মসূচি শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এই কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষিত এই কর্মসূচি যুগপৎ আন্দোলনের সপ্তম কর্মসূচি। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিকেল ৩টার দিকে বছিলার উদ্দেশে বিপুল সংখ্যক নেতাকর্মীসহ পদযাত্রা কর্মসূচি বের হয়। এতে আরও অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, জয়নাল আবেদিন ফারুক, হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাইফুল আলম নিরব, তাবিথ আউয়াল, নেওয়াজ আলী নেওয়াজ, মহানগর নেতা শামীম পারভেজ, ফেরদৌস আহম্মেদ মিষ্টি, আকতার হোসেন, সোহেল রানা, অঙ্গ এবং সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতা যুবদলের সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের রওনাকুল ইসলাম শ্রাবন, সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।

পদযাত্রা কর্মসূচি শুরু আগে আমান উল্লাহ আমান বলেন, ‘আমাদের এই পদযাত্রা কর্মসূচি হবে শান্তিপূর্ণ ও নিরব পদযাত্রা। কোনো স্লোগান হবে না।’

পদযাত্রার রুট ঘোষণা করে আমিনুল হক বলেন, ‘শ্যামলী ক্লাব মাঠ থেকে লিংক রোড, শিয়া মসজিদ মোড়, তাজমহল রোড, নূরজাহান রোড়, বিআরটিসি বাসস্ট্যান্ড মোড়, মোহাম্মদপুর আল্লাহ করিম মসজিদ সড়ক হয়ে বছিলা সাত রাস্তার মোড়ে গিয়ে এই পদযাত্রা কর্মসূচি শেষ হবে।’

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান