,

পাস করেছেন মা, মেয়ে করলেন ফেল

news-image

নীলফামারী প্রতিনিধি : এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় একসঙ্গে অংশ নিয়ে আলোচনায় উঠে এসেছিলেন নীলফামারীর ডিমলা উপজেলার দুই মা-মেয়ে। ফলাফল প্রকাশের পরও আলোচনায় তারা। এইচএসসি পরীক্ষার ফলাফলে মা মারুফা আক্তার পাস করলেও তার মেয়ে শাহী সিদ্দিকা উত্তীর্ণ হতে পারেননি।

মারুফা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের পূন্যারঝাড় গ্রামের মাছ ব্যবসায়ী সাইদুল ইসলামের স্ত্রী। তিনি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে জলঢাকা উপজেলার শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৪.৮০ পেয়ে উত্তীর্ণ হন।

মারুফার বড় মেয়ে শাহী সিদ্দিকা দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে একই কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হন।

২০০৩ সালে মাছ ব্যবসায়ী সাইদুল ইসলামের সঙ্গে মারুফা বিয়ে হয়। সে সময় তিনি দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ২০ বছরের সংসার জীবনে মারুফা চার সন্তানের মা। চার সন্তানের মধ্যে শাহী সিদ্দিকা বড়। দ্বিতীয় ছেলে দশম শ্রেণির; তৃতীয় ছেলে অষ্টম শ্রেণির এবং ছোট মেয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করছে।

এদিকে দীর্ঘ সংসার জীবনের পরও মারুফার পড়াশোনা করার ইচ্ছা দমেনি। বিয়ের ১৫ বছর পর ফের পড়াশোনা শুরু করেন অদম্য এই নারী।

২০২০ সালে বড় মেয়ের সঙ্গে পরীক্ষা দিয়ে এসএসসি পাস করেন মারুফা। এমনকি মেয়ের চেয়েও ভালো ফলাফল করেন তিনি। এবার মেয়ের সঙ্গে এইচএসসি পরীক্ষা দিয়েও উত্তীর্ণ হলেন।

মারুফা আক্তার বলেন, চার ছেলে-মেয়েকে মানুষ করতে গিয়ে নিজের আর পড়াশোনার সুযোগ হয়নি। একপর্যায়ে স্বামীর উৎসাহে বড় মেয়ের সঙ্গে নবম শ্রেণিতে ভর্তি হয়ে নতুন করে পড়ালেখা শুরু করি।

তিনি বলেন, সমাজের আর দশটা মানুষের মতো যেন নিজেকে একজন শিক্ষিত মানুষ হিসেবে পরিচয় দিতে পারি, সে কারণেই এই বয়সে কষ্ট করে লেখাপড়া করেছি। এইচএসসি পাস করে সেই কষ্ট সার্থক হয়েছে। তবে মেয়ে উত্তীর্ণ না হওয়ায় মন খারাপ।

মারুফা আক্তারের স্বামী সাইদুল ইসলাম বলেন, আমি তার (স্ত্রী) ফলাফলে খুশি। সে যতদূর পড়াশোনা করতে চায় করবে। আমার সহযোগিতা থাকবে। তবে মা ও মেয়ে একসঙ্গে পাস করলে আরও ভালো লাগত।

শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান জানান, লেখাপড়ার ইচ্ছাশক্তির কাছে বয়স কোনো বাধা নয়, মারুফা সেটাই প্রমাণ করেছেন। মারুফার এমন সাফল্য আরও অনেককে অনুপ্রাণিত করবে। আমি তার সাফল্য কামনা করি।

এ জাতীয় আরও খবর

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা