,

নিশোকে নিয়ে সিলেটে শুরু হচ্ছে ‘সুড়ঙ্গ’র শুটিং

news-image

বিনোদন প্রতিবেদক : সিনেমার জন্য গেল বছর থেকেই নাটকে অভিনয় কমিয়ে দিয়েছেন আফরান নিশো। ঠিকঠাক গল্প এবং মনের মত চরিত্র পাওয়ায় ক্যারিয়ারের বিশে এসে নাম লেখালেন সিনেমায়। গেল ছয় মাসেরও বেশি সময় ধরে প্রস্ততি নিচ্ছেন।

এখন নিজের লুক সেট এবং রিহার্সেল চলছে। সেইসাথে চলছে লোকেশন রেকি। জানা গেছে, ১৭ ফেব্রুয়ারি থেকে ঢাকার অদূরে সিলেটে শুরু হতে যাচ্ছে এই তারকার প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’র শুটিং।

এ বিষয়ে যোগাযোগ করলে ছবিটির নির্মাতা রায়হান রাফি দেশ রূপান্তরকে বলেন, ‘আমাদের প্রস্ততি শেষ পর্যায়ে। লোকেশন রেকি করতে আমি সিলেটে এসেছি, কারণ এখানেই টানা ৩৫ দিন শুটিং হবে। ছবির ক্যামেরা ওপেন হবে সিলেটে, এরপর ঢাকার বিভিন্ন জায়গায় শুট হবে।’

সুড়ঙ্গ বলতে বোঝায়, মাটির নিচে অবস্থিত কোন যাত্রাপথ যেটি মাটি অথবা পাথরের ভেতর দিয়ে খনন করা হয়। গল্পে নিশোকে দেখা যাবে সুড়ঙ্গ খননকারী একজন শ্রমিক হিসেবে।

ছবিটিতে আফরান নিশো ছাড়াও তার সঙ্গে থাকছেন চিত্রনায়িকা তমা মির্জা। তিনি বলেন, আমরা এখন রিহার্সেল করছি, লুক সেট করছি। এই ছবিটির জন্য যে ধরণের লুক দেখা যাবে এমন ধরণের গল্পে এরকম লুক আগে কারও দেখা যায়নি। খুবই সুন্দর লুক এসেছে। আমি তো অপেক্ষায় আছি যে, কবে শুটে যাবো!

আসছে ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির লক্ষে নির্মিতব্য এই সিনেমাটি একইসঙ্গে প্রযোজনা করছে চরকি ও আলফা আই।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না