,

নয়ন-তারা হলেন তৌসিফ-তিশা

news-image

বিনোদন প্রতিবেদক : নয়ন বিস্তীর্ণ সরিষা ক্ষেতের মধ্যে ছুটে চলেছে এক অপরূপ সুন্দরীর পেছনে। তার মুখে সুখের হাসি, যখনই মেয়েটার কাছে এসে মুখ দেখতে যাবে, তখনই নয়নের বাবা ঘুম থেকে ডেকে তোলে। বাস্তবে নয়, এটা নয়নের নিত্যকার স্বপ্ন। আর প্রতিদিন স্বপ্নের ঠিক এই মুহূর্তে তার বাবা ঘুম ভেঙে দেয়!

গল্পের শুরুটা স্বপ্ন দিয়ে হলেও বাস্তবেও একটা সময় নয়ন খুঁজে পায় তার স্বপ্নের তারাকে। এতে নয়ন চরিত্রে দেখা যাবে তৌসিফ মাহবুবকে আর তারা চরিত্রে তানজিন তিশা। সিএমভি’র ব্যানারে সদ্য নির্মিত ভালোবাসা দিবসের বিশেষ এই নাটকটির নাম ‘অন্তহীন’। এর গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মুহাম্মদ মিফতাহ্ আনান।

গল্পের গভীরতা প্রসঙ্গে নির্মাতার ভাষ্য এমন, ‘আমাদের গল্পটি স্বপ্ন দিয়ে শুরু হলেও দ্রুতই চরিত্র দুটি বাস্তবে মুখোমুখি হয়। তাদের মধ্যে প্রেমটাও হয়। এরপর তারা মুখোমুখি হন নতুন বাস্তবতার। দুটো চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন তৌসিফ-তিশা। আশা করছি ভালোবাসা দিবসের নাটক হিসেবে দর্শকরা অন্য এক প্রেমের গল্প দেখতে পারবেন।’

‘অন্তহীন’ নাটকে আরও অভিনয় করেছেন বড়দা মিঠু, টুনটুনি খালা, শাহবাজ সানি, কাজল প্রমুখ। প্রযোজক এসকে সাহেদ আলী জানান, বিশেষ নাটকটি উন্মুক্ত হবে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সিএমভি’র ইউটিউব চ্যানেলে শিগগিরই।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না