,

তৌসিফের ‘বউ বোঝে না’!

news-image

বিনোদন প্রতিবেদক : শাহেদের নতুন বিয়ে হয়েছে, বাসর রাত। শাহেদ তার বউ সূচির হাত ধরতে গেলো রোমান্টিক ভাব নিয়ে। কিন্তু সূচি ঝটকা দিয়ে নিজেকে সরিয়ে নিলো। তার চোখে ভয়ার্ত দৃষ্টি। শাহেদ ভাবলো মেয়েটাকে সময় দেয়া উচিত।

কিন্তু না। সময় দিয়েও অবস্থার কোনও পরিবর্তন হচ্ছে না। কিছুতেই শাহেদের বৌ বুঝতে চাইছে না, বিয়ের পর হাত ধরা অন্যায় কিছু না! এমনই এক বিয়ে পরবর্তী মজার ও বিব্রতকর ঘটনা নিয়ে নির্মাণ হলো ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘বউ বোঝে না’।

সিএমভির ব্যানারে নির্মিত বিশেষ এই নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল। আরও আছেন সবুজ সানী। সোহাইল রহমানের চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন মাসরিকুল আলম।

নাটকটি প্রসঙ্গে তৌসিফ মাহবুব জানান, ভ্যালেন্টাইনের নাটক। ফলে রোমান্টিক বিষয়টা আছে। তবে গল্পটা বেশ আলাদা। রয়েছে দারুণ সব সাসপেন্স। তাই আগাম কিছু বলতে চাচ্ছেন না অভিনেতা।

প্রযোজক এসকে সাহেদ আলী জানান, বিশ্ব ভালোবাসা দিবসের আয়োজনে ‘বউ বোঝে না’ মুক্তি পাচ্ছে সিএমভি;র ইউটিউব চ্যানেলে।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী