,

ঠাণ্ডায় আফগানিস্তানে এক সপ্তাহে গেল ৮৪ জনের প্রাণ

news-image

অনলাইন ডেস্ক : চলতি মাসে ভয়াবহ ঠাণ্ডায় আফগানিস্তানে ১৬২ জনের প্রাণহানি ঘটেছে। যা গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে ভয়াবহ শীত বলা হচ্ছে। ঘর গরম করার জন্য জ্বালানি যোগাড় করতে পারছেন না বলে জানিয়েছেন দেশটির নাগরিকরা। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর মুখপাত্র শফিউল্লাহ রহিমি জানান, এই শীতে গত ১০ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১৬২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে গত সপ্তাহেই মারা যান ৮৪ জন।

গত ১৫ বছরের মধ্যে এটি ভয়াবহ শীত। যা আফগানিস্তানের অর্থনীতিকে মারাত্মক সংকটের মধ্যে ফেলেছে। ইতোমধ্যে তাপমাত্রা মাইনাস ৩৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে।

দেশটিতে তালেবানের আদেশের কারণে নারী এনজিও কর্মীরা কাজ করতে পারছেন না। আদেশের পর থেকে কয়েক সপ্তাহ দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন দাতব্য ও বেসরকারি উন্নয়ন সংস্থা তাদের কাজ আংশিক স্থগিত করেছে।

৩০ বছর বয়সী দোকানি আশুর আলী কনক্রিটের একটি বেজমেন্টে পরিবার নিয়ে থাকেন। সেখানে তার পাঁচ সন্তান ঠাণ্ডায় কাঁপছে। তিনি বলেন, ‘এ বছর আবহাওয়া খুব বেশি ঠাণ্ডা। আমরা নিজেদের জন্য কয়লা কিনতে পারিনি। দোকান থেকে যে অল্প পরিমাণ আয় হয় তা জ্বালানি কেনার জন্য যথেষ্ট নয়। শিশুরা ঠাণ্ডার কারণে ঘুমাতে পারে না, কান্নাকাটি করে। তারা সবাই অসুস্থ।’

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী